ঘটনা-২: বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: বিবাহের ধরন অনুযায়ী উদ্দীপকে উল্লিখিত ঘটনা-২ হলো লেভিরেট বিবাহ। অনেকক্ষেত্রে এটি দেবর বিবাহ নামেও পরিচিত। এই বিবাহ পদ্ধতির সামাজিক গুরুত্ব অনেক।অর্থনৈতিক নিরাপত্তার কারণেই আদিম সমাজে ভ্রাতৃবধূকে বিবাহ করার এই রীতির প্রচলন হয়েছিল। বিবাহ শুধুমাত্র জৈবিক সম্পর্কের বিষয় নয়। অনেকটা দুই পরিবারের মধ্যে সামাজিক সম্পর্কও বটে। তাই কোনো বিবাহিত ব্যক্তির মৃত্যু হলে অনেক সময় দুই পরিবারের সামাজিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষার জন্যও এ ধরনের বিবাহ অনুষ্ঠিত হয়। উদ্দীপকে উল্লিখিত সম্পা তার স্বামীর মৃত্যুর পর স্বামীর ছোট ভাইকে বিবাহ করে। এ বিবাহকে লেভরেট বিবাহ বলে। এ ধরনের বিবাহের সামাজিক গুরুত্বের কারণে বিভিন্ন ধর্ম ও সমাজব্যবস্থা এ ধরনের বিবাহকে অনুমোদন দিয়েছে। আর এই ধর্মীয় ও সামাজিক অনুমোদনের মধ্য দিয়ে প্রকারান্তরে এই বিয়ের সামাজিক গুরুত্বকে স্বীকার করে নেয়া হয়েছে। কোনো বিবাহিত ব্যক্তির মৃত্যুর সময় সন্তান-সন্ততি রেখে গেলে তারা সামাজিকভাবে পারিবারিক ও ব্যক্তিগত পরিচয় সংকটের তৈরি হয়। সেই সংকট থেকে উত্তরণেরও একটি পথ হলো এ ধরনের বিবাহ। অতএব, শুধু বিবাহ পদ্ধতি নয় যেকোনো সামাজিক বিষয়ের সামাজিক গুরুত্ব না থাকলে তা টিকে থাকে না বা সমাজে তার গ্রহণযোগ্যতাও সেভাবে থাকে না। লেভিরেট বিবাহ পদ্ধতিও তার ব্যতিক্রম নয়।তাই বলা যায়, সমাজে লেভিরেট বিবাহের সামাজিক গুরুত্ব আছে বলেই এখনো তার প্রচলন দেখা যায়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-২: বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর