শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সমাজজীবনে জ্ঞাতিসম্পর্কের কোন গুরুত্বকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে সমাজজীবনে জ্ঞাতিসম্পর্কের রাজনৈতিক গুরুত্বকে নির্দেশ করা হয়েছে। গ্রামীণ রাজনৈতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা বিশেষভাবে লক্ষণীয়। ব্যক্তি হোক বা গোষ্ঠী, জ্ঞাতিদের সাহায্য ও সহযোগিতা ছাড়া গ্রামীণ রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করা যায় না। বড় গোষ্ঠীগুলো চায় ইউনিয়ন পরিষদ তাদের কর্তৃত্বাধীনে রাখতে চায়। এজন্য উক্ত গোষ্ঠীর মধ্য থেকে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি নিজের আত্মীয়-স্বজন বা জ্ঞাতিগোষ্ঠীর সমর্থন লাভ করেন। হতে পারে সেটি আর্থিক সাহায্য, নির্বাচনী প্রচার কাজ বা ভোট প্রদানের মাধ্যমে সমর্থন দেওয়া। যেমনটি উদ্দীপকেরও পরিলক্ষিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, সজল সাহেবের আর্থিক অবস্থা ভালো এবং আত্মীয়-স্বজন বেশি থাকলেও এলাকাবাসীর চোখে তিনি ভালো মানুষ হিসেবে পরিচিত নন। কিন্তু তার দৃঢ় বিশ্বাস, টাকা এবং আত্মীয়-স্বজনের প্রভাব খাটিয়ে সামনের ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে সে জিতবেই নির্বাচনে নিজে আত্মীয়-স্বজনকে কাজে লাগানো জ্ঞাতিসম্পর্কের রাজনৈতিক গুরুত্বকেই নির্দেশ করে ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে সমাজজীবনে জ্ঞাতিসম্পর্কের কোন গুরুত্বকে নির্দেশ করা হয়েছে…

উদ্দীপক

সজল সাহেবের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ আছে। আর্থিক অবস্থা ভালো আর আত্মীয়স্বজন বেশী থাকলেও এলাকাবাসীর চোখে তিনি ভালো মানুষ হিসেবে পরিচিত নন, কিন্তু তার দৃঢ় বিশ্বাস টাকা এবং আত্মীয়স্বজনের প্রভাব খাটিয়ে সামনের ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে সে জিতবেই ।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

উত্তর

লোকাচার হলো সমাজস্থ মানুষের স্বীকৃত ব্যবহার ও আচরণ প্রণালি ।

উত্তর

বয়স বৈষম্য বলতে কেবল বয়সের কারণে কোনো বয়স গোষ্ঠী বা তার কোনো সদস্যের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাব পোষণ ও বৈষম্যমূলক আচরণ করাকে বোঝায় । বয়স বিদ্বেষী ব্যক্তি বা সমাজ প্রবীণদেরকে জৈবিক ও সামাজিকভাবে অযোগ্য বলে মনে করে। তাদেরকে বিচ্ছিন্ন, নির্ভরশীল, আবেগীয় দিক থেকে অস্থিতিশীল এবং দুর্বলচিত্তের অধিকারী বলে গণ্য করে। আর এ ধরনের মনোভাব থেকেই প্রবীণদের প্রতি বৈষম্যমূলক আচরণ তৈরি হয় ।

উত্তর

উদ্দীপকে সমাজজীবনে জ্ঞাতিসম্পর্কের রাজনৈতিক গুরুত্বকে নির্দেশ করা হয়েছে। গ্রামীণ রাজনৈতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা বিশেষভাবে লক্ষণীয়। ব্যক্তি হোক বা গোষ্ঠী, জ্ঞাতিদের সাহায্য ও সহযোগিতা ছাড়া গ্রামীণ রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করা যায় না। বড় গোষ্ঠীগুলো চায় ইউনিয়ন পরিষদ তাদের কর্তৃত্বাধীনে রাখতে চায়। এজন্য উক্ত গোষ্ঠীর মধ্য থেকে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি নিজের আত্মীয়-স্বজন বা জ্ঞাতিগোষ্ঠীর সমর্থন লাভ করেন। হতে পারে সেটি আর্থিক সাহায্য, নির্বাচনী প্রচার কাজ বা ভোট প্রদানের মাধ্যমে সমর্থন দেওয়া। যেমনটি উদ্দীপকেরও পরিলক্ষিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, সজল সাহেবের আর্থিক অবস্থা ভালো এবং আত্মীয়-স্বজন বেশি থাকলেও এলাকাবাসীর চোখে তিনি ভালো মানুষ হিসেবে পরিচিত নন। কিন্তু তার দৃঢ় বিশ্বাস, টাকা এবং আত্মীয়-স্বজনের প্রভাব খাটিয়ে সামনের ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে সে জিতবেই নির্বাচনে নিজে আত্মীয়-স্বজনকে কাজে লাগানো জ্ঞাতিসম্পর্কের রাজনৈতিক গুরুত্বকেই নির্দেশ করে ।

উত্তর

জ্ঞাতিসম্পর্কের উক্ত ব্যবহার তথা রাজনৈতিক ব্যবহার যোগ্য নেতৃত্ব গঠনের অন্তরায়'— উক্তিটির সাথে আমি একমত । রাজনৈতিক কর্মকাণ্ডে জ্ঞাতিসম্পর্ক অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে। বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান যেমন— স্কুল, মাদ্রাসা ও মসজিদ কমিটি প্রভৃতির নেতৃত্ব নির্বাচনে জ্ঞাতিদের সমর্থন সহায়ক ভূমিকা পালন করে। একইভাবে ইউপি নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত পায় সকল পর্যায়ে জ্ঞাতিগোষ্ঠীর সদস্যরা নিজের গোষ্ঠীভুক্ত প্রার্থীকে বিভিন্নভাবে সমর্থন প্রদান করে। আর উক্ত গোষ্ঠী যদি অপেক্ষাকৃত বড় ধরনের হয় তবে যত দোষ-ত্রুটি থাকুক না কেন, উক্ত প্রার্থীর জয়লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। তবে এ পরিস্থিতি যোগ্য নেতৃত্ব গঠনের অন্তরায় হিসেবে কাজ করে। যেমনটি উদ্দীপকে বর্ণিত হয়েছে। দেখা যায় উদ্দীপকের, সজল সাহেবের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ আছে । এজন্য তিনি এলাকাবাসীর নিকট ভালো মানুষ হিসেবে পরিচিত নন। তবু তার দৃঢ় বিশ্বাস, টাকা এবং আত্মীয়-স্বজনের প্রভাব খাটিয়ে তিনি সামনের ইউপি নির্বাচনে জিতবেন। উক্ত বিশ্বাস যদি বাস্তবে পরিণত হয় তবে তার এলাকার মানুষ যোগ্য নেতৃত্ব থেকে বঞ্চিত হবে। কেননা তিনি একজন মাদক চোরা চালানকারী। আর এ সত্ত্বেও নিজের জ্ঞাতিগোষ্ঠীর প্রভাব খাটিয়ে যদি তিনি ইউপি চেয়ারম্যান হয়ে যান, তবে জ্ঞাতিসম্পর্কের এ রাজনৈতিক ভূমিকা হবে যোগ্য নেতৃত্ব গঠনের অন্তরায়। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, রাজনৈতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা সবসময় সমাজের জন্য ইতিবাচক হয় না।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।