ঘটনা-১ ও ঘটনা-২ বিবাহগুলো সামাজিকভাবে তাৎপর্যপূর্ণ —বিশ্লেষণ কর।
উত্তর: ঘটনা-১ ও ঘটনা-২ এ যথাক্রমে সরোরেট ও লেভিরেট বিবাহ সম্পন্ন হয়েছে। এ বিবাহ দুটির সামাজিক তাৎপর্য অপরিসীম । সরোরেট বিবাহে কোনো ব্যক্তি তার মৃত স্ত্রীর বোনকে বিবাহ করেন। তবে এ প্রথাটি অধিক প্রাধান্য পায় যদি মৃত স্ত্রী কোনো সন্তান রেখে যান। উদ্দীপকের ঘটনা-১ এ সরোরেট বিবাহ সম্পন্ন হয়েছে। কেননা দুটি ছোট সন্তান রেখে জলিল সাহেবের স্ত্রী মৃত্যুবরণ করেন । এরপর দুই পরিবারের সম্মতিতে তিনি মৃত স্ত্রীর ছোট বোন পপিকে বিবাহ করেন। এ বিবাহ সম্পন্ন হলে সন্তানের যত্ন ও লালন-পালনের নিশ্চয়তা পাওয়া যায় ও শিশুর মায়ের অভাব কিছুটা হলেও পূরণ হয়। এছাড়া এ বিবাহের ফলে লেভিরেট প্রথার মতোই দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিদ্যমান থাকা আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ থাকে। মৃত ব্যক্তি কোনো সন্তান রেখে গেলে সাধারণত লেভিরেট ধরনের বিবাহ সংঘটিত হয়। যাতে উক্ত সন্তানের সুষ্ঠ লালন-পালন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। এছাড়া বিধবা মহিলার মানসিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা প্রভৃতি লেভিরেট বিবাহের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়। কার্যত বিধবা নারী ও পিতৃহীন সন্তানের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে বলে সমাজে লেভিরেট বিবাহের তাৎপর্য অপরিসীম উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখা ও মা হারা সন্তানের সঠিকভাবে বেড়ে ওঠা নিশ্চিত করার জন্য লেভিরেট ও সরোরেট বিবাহের গুরুত্ব সামাজিকভাবে তাৎপর্যপূর্ণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-১ ও ঘটনা-২ বিবাহগুলো সামাজিকভাবে তাৎপর্যপূর্ণ —বিশ্লেষণ কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর