উদ্দীপকে শিমু ও আরিফ যে সম্পর্কে আবদ্ধ সেটির নাম কী ? চুক্তিটির সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে শিমু ও আরিফ যে সম্পর্কে আবদ্ধ যেটির নাম 'বিবাহ'। বিবাহ হলো প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে সামাজিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় বন্ধন। পোলিশ সামাজিক নৃবিজ্ঞানী ম্যালিনোস্কির মতে, বিবাহ হচ্ছে একজন নারী ও একজন পুরুষের সন্তান-সন্ততি জন্মদান এবং লালন পালনের একটি চুক্তি বিশেষ। উদ্দীপকে দেখা যায়, শিমু ও আরিফ একটি চুক্তিবদ্ধ সম্পর্কে আবদ্ধ। এই চুক্তির একটি ধরনের প্রেক্ষিতে মা-বাবা তাদের সন্তানদের প্রতি অধিক স্নেহ ভালোবাসা প্রদান ও তাদেরকে. সুষ্ঠুভাবে লালন পালনের সুযোগ পায়। এ থেকে বোঝা যায়, আরিফ ও শিমু বিবাহ সম্পর্কে আবদ্ধ। বর্তমান সভ্য সমাজে বিবাহ একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। বিবাহের মাধ্যমেই পরিবার গঠিত হয়। এটি যেকোনো মানবশিশুকে তার সমাজস্বীকৃত পিতা-মাতা পাওয়ার সুযোগ প্রদান করে । নবজাতক শিশুর লালন-পালন, শিক্ষা-দীক্ষা ও সামাজিকীকরণে বিবাহের গুরুত্ব অপরিসীম। বিবাহের আরেকটি সামাজিক তাৎপর্য হলো, এটি নর- নারীর জৈবিক চাহিদা পূরণ করে সমাজে শৃঙ্খলা আনয়নে সাহায্য করে । সমাজের স্থায়িত্ব ও সংহতি রক্ষার্থে বিবাহের গুরুত্ব অপরিসীম। বিবাহ নতুন সামাজিক সম্পর্ক সৃষ্টি করে। এর মাধ্যমে এক সমাজের সঙ্গে অন্য সমাজের নতুন সামাজিক সম্পর্কের বন্ধন গড়ে ওঠে। এছাড়া নর-নারীর মানসিক প্রবৃত্তির বিকাশ ও পূর্ণতা লাভের জন্য একে অপরের সান্নিধ্য লাভ একান্ত প্রয়োজন ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শিমু ও আরিফ যে সম্পর্কে আবদ্ধ সেটির নাম কী ? চুক্তিটির সাম…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর