উদ্দীপকে উল্লেখিত ধরনটি একমাত্র ধরন নয়— তোমার মতের সপক্ষে যুক্তি উপস্থাপন করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিবাহের ধরনটি তথা 'একক বিবাহ' একমাত্র ধরন নয়— মন্তব্যটির সাথে আমি একমত । একজন পুরুষ ও একজন নারীর মধ্যে বিবাহ সংঘটিত হলে তাকে একক বিবাহ বলে। একক বিবাহই হলো সর্বজনস্বীকৃত এবং সর্বাধিক জনপ্রিয় ব্যবস্থা, যা সকল সভ্য সমাজেই স্বীকার ও সমর্থন করা হয়। এ থেকে বোঝা যায়, শিমু ও আরিফের বিবাহটি একক বিবাহ। কেননা এক্ষেত্রে একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে। বিবাহের এ ধরনটি ছাড়াও পাত্র-পাত্রীর সংখ্যা, পরিচিত ও ইচ্ছার ভিত্তিতে বিবাহের আরও অনেক ধরন প্রচলিত রয়েছে। একক বিবাহের বাইরে পাত্র-পাত্রীর সংখ্যার ভিত্তিতে বিবাহের আরও দুইটি ধরন হলো— বহু বিবাহ এবং গোষ্ঠীগত বিবাহ। একজন পুরুষের সাথে একাধিক মহিলা কিংবা একজন মহিলার সাথে একাধিক পুরুষের বিবাহ সংঘটিত হলে তাকে বহু বিবাহ বলে। অন্যদিকে, একাধিক পুরুষের সাথে একাধিক মহিলার বিবাহকে বহু বিবাহ বলে। পাত্র-পাত্রীর পরিচিতির ভিত্তিতে আবার বিবাহ চার প্রকার। যথা-লেভিরেট, সরোরেট, বিষম কাজিন বিবাহ ও সমান্তরাল কাজিন বিবাহ। একজন ব্যক্তি তার মৃত ভাইয়ের স্ত্রীকে বিবাহ করলে তাকে লেভিরেট বিবাহ বলে। আবার একজন ব্যক্তি যখন মৃত স্ত্রীর বোনকে বিবাহ করে তখন সেটি সরোরেট বিবাহ। এছাড়া, চাচাতো বা খালোতো ভাইবোনের মধ্যে বিবাহকে সমান্তরাল কাজিন বিবাহ এবং মামাতো ও ফুফাতো ভাইবোনের মধ্যে বিবাহকে বিষম কাজিন বিবাহ বলে। উল্লিখিত বিবাহসমূহ ছাড়াও পাত্রপাত্রীর ইচ্ছার ভিত্তিতে বন্দোবস্ত ও রোমান্টিক বিবাহ হতে দেখা যায় । উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকে উল্লেখিত একক বিবাহ ছাড়াও সমাজে বহু ধরনের বিবাহ পদ্ধতি প্রচলিত রয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ধরনটি একমাত্র ধরন নয়— তোমার মতের সপক্ষে যুক্তি উ…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর