উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থান কোন সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলিকে নির্দেশ করে ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থান পরিবার নামক সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলিকে নির্দেশ করে । পরিবারের অনেকগুলো মৌলিক কাজ রয়েছে। পরিবারের মাধ্যমে মানবজাতি স্থায়িত্ব লাভ এবং বংশবৃদ্ধি করছে। এটি পরিবারের জৈবিক কাজ। আবার পরিবার যেমন প্রাথমিক শিক্ষার কেন্দ্রস্থল তেমনি পরিবার থেকে এর সদস্যরা ধর্মীয় শিক্ষাও লাভ করে থাকে, যা পরিবারের শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত। এছাড়া প্রতিটি পরিবারেরই একটি মনস্তাত্ত্বিক ভূমিকা রয়েছে। পরিবারই একমাত্র মানসিক যন্ত্রণা নিবারণের কেন্দ্রস্থল। পরিবারের সদস্যদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করা যায়। এটি পরিবারের মনস্তাত্ত্বিক কাজ । আবার পরিবার কতগুলো রাজনৈতিক কাজও সম্পাদন করে থাকে। পরিবারের অন্যতম কাজ হলো সন্তান-সন্ততিদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। আবার পরিবার থেকেই সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণমূলক বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানা যায়, যা পরিবারের সামাজিকীকরণ ও নিয়ন্ত্রণমূলক কাজের অন্তর্ভুক্ত । উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হলো সন্তান প্রজনন ও লালন-পালন, সামাজিকীকরণ ও প্রাথমিক শিক্ষাকেন্দ্র, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ এবং মনঃস্তাত্ত্বিক ও ধর্মীয় জ্ঞান লাভ। এ কাজগুলো মূলত পরিবারের মাধ্যমেই সম্পাদিত হয়। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থানে পরিবারের কার্যাবলি নির্দেশিত হয়েছে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থান কোন সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলিকে নির…
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর