শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত বাঁধন ও রিপনের বিবাহভিত্তিক পরিবার গুলো কোন ধরনের? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাঁধনের পরিবার হলো পিতৃবাস পরিবার এবং রিপনের পরিবার হল মাতৃবাস পরিবার। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বিবাহের পরে নবদম্পতি যদি স্বামীর পিতৃগৃহে বসবাস করে তবে তাকে পিতৃ-বাস পরিবার বলে। বাংলাদেশে এই ধরনের পরিবারই সর্বাধিক প্রচলিত এছাড়াও উপজাতি সমাজের মধ্যেও এরূপ পরিবার ব্যবস্থা পরিলক্ষিত হয়। চাকমা, সাঁওতাল, মণিপুরি উপজাতিসহ অন্যান্য অনেক উপজাতি পিতৃবাস পরিবার গড়ে তুলে। অন্যদিকে বিবাহের পরে নবদম্পতি যদি স্ত্রীর পিতৃগৃহে বসবাস করে তবে তাকে মাতৃবাস পরিবার বলে। সাধারণভাবে বাংলাদেশের সমাজে এই ধরণের পরিবার পরিলক্ষিত হয় না। তবে গারো খাসি উপজাতিদের মধ্যে এই ধরনের পরিবার ব্যবস্থা দেখা যায়। এছাড়া বিশেষ ক্ষেত্রে সমাজেও এ ধরনের পরিবার লক্ষ্য করা যায়। উদ্দীপকের বাঁধন বিবাহ করে স্ত্রীকে নিয়ে তার পিতার বাড়িতে উঠেছে, যা পিতৃ-বাস পরিবারের ব্যবস্থাকে নির্দেশ করে। অপরদিকে রিপন বিবাহ করে স্ত্রীকে নিয়ে তার স্ত্রীর পিতার বাড়িতে বসবাস করছে যা মাতৃভাস পরিবারকে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বাঁধনের পরিবার হলো পিতৃবাস পরিবার এবং রিপনের পরিবার হল মাতৃবাস পরিবার।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত বাঁধন ও রিপনের বিবাহভিত্তিক পরিবার গুলো কোন ধরনের…

উদ্দীপক

বাঁধন, রিপন ও শিমুল স্কুল জীবনের তিন বন্ধু। বর্তমানে সবাই উচ্চশিক্ষিত হয়ে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। বাঁধন বিবাহ করে স্ত্রীকে নিয়ে পিতার বাড়িতে উঠেছে। আর রিপন বিবাহ করে স্ত্রীকে নিয়ে স্ত্রীর পিতার বাড়িতে উঠেছে। অন্যদিকে শিমুল বিবাহ করে স্ত্রীকে নিয়ে নিজের তৈরি করা বাড়িতে উঠেছে। সচরাচর তাদের সাক্ষাৎ না হলেও মোবাইলে তারা যোগাযোগ রেখেছে।

Dhaka · 2023

উত্তর

প্রথা হলো সামাজিকভাবে স্বীকৃত পন্থা ও রীতি যা বিভিন্ন সামাজিক কার্যকলাপ পালনে অনুসৃত হয়।

উত্তর

বিবাহ হচ্ছে একটি সামাজিক প্রতিষ্ঠান। বিবাহের বিভিন্ন আচরণ অনুষ্ঠান থাকলেও এর আইনগত দিকও রয়েছে। আইনগত দিক থেকে এটি একটি সামাজিক চুক্তি। নৃবিজ্ঞানী ম্যালিনোস্কির মতে, একজন নারী এবং একজন পুরুষের সন্তান-সন্ততি জন্মদান এবং লালন পালনের একটি চুক্তিই হচ্ছে বিবাহ। আর এতে উভয় পক্ষেরই যেমন কিছু দায়িত্ব থাকে তেমনি আইনগত অধিকারও থাকে। তাই বিবাহ একটি সামাজিক চুক্তি।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বাঁধনের পরিবার হলো পিতৃবাস পরিবার এবং রিপনের পরিবার হল মাতৃবাস পরিবার। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বিবাহের পরে নবদম্পতি যদি স্বামীর পিতৃগৃহে বসবাস করে তবে তাকে পিতৃ-বাস পরিবার বলে। বাংলাদেশে এই ধরনের পরিবারই সর্বাধিক প্রচলিত এছাড়াও উপজাতি সমাজের মধ্যেও এরূপ পরিবার ব্যবস্থা পরিলক্ষিত হয়। চাকমা, সাঁওতাল, মণিপুরি উপজাতিসহ অন্যান্য অনেক উপজাতি পিতৃবাস পরিবার গড়ে তুলে। অন্যদিকে বিবাহের পরে নবদম্পতি যদি স্ত্রীর পিতৃগৃহে বসবাস করে তবে তাকে মাতৃবাস পরিবার বলে। সাধারণভাবে বাংলাদেশের সমাজে এই ধরণের পরিবার পরিলক্ষিত হয় না। তবে গারো খাসি উপজাতিদের মধ্যে এই ধরনের পরিবার ব্যবস্থা দেখা যায়। এছাড়া বিশেষ ক্ষেত্রে সমাজেও এ ধরনের পরিবার লক্ষ্য করা যায়। উদ্দীপকের বাঁধন বিবাহ করে স্ত্রীকে নিয়ে তার পিতার বাড়িতে উঠেছে, যা পিতৃ-বাস পরিবারের ব্যবস্থাকে নির্দেশ করে। অপরদিকে রিপন বিবাহ করে স্ত্রীকে নিয়ে তার স্ত্রীর পিতার বাড়িতে বসবাস করছে যা মাতৃভাস পরিবারকে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বাঁধনের পরিবার হলো পিতৃবাস পরিবার এবং রিপনের পরিবার হল মাতৃবাস পরিবার।

উত্তর

উদ্দীপকে শিমুলের পরিবার নয়াবাস পরিবারকে ইঙ্গিত করছে। বর্তমানে বিভিন্ন কারণে এই ধরনের নয়াবাস পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : বিবাহের পরে যখন কোম নবদম্পতি স্বামীর পিতৃগৃহে অথবা স্ত্রীর পিতৃগৃহে বসবাস না করে বরং নিজেরা স্বতন্ত্রভাবে বসবাস শুরু করে তাকে নয়াবাস পরিবার বলে। পাশ্চাত্য সমাজে এই ধরনের পরিবার প্রথা বেশ জনপ্রিয় হলেও আমাদের সমাজেও বর্তমানে নয়াবাস পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকেও দেখা যায়, শিমুল বিয়ের পরে তার বাবার বাড়ি অথবা স্ত্রীর বাবার বাড়িতে উঠেনি বরং নিজের বাড়িতে উঠেছে। অর্থাৎ স্বতন্ত্রভাবে বসবাস শুরু করেছ, যা নয়াবাস পরিবারকে নির্দেশ করে। সাধারণত শিল্পায়ন ও নগরায়নের ফলে অনেক মানুষই কর্মসংস্থানের জন্য শহর ও শিল্প এলাকায় বসবাস মুখী হচ্ছে। অর্থাৎ শিল্পায়ন ও নগরায়নের ফলে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হওয়ার কারণে আর সেদিকে মানুষের বসবাস বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও একই বাড়িতে ঘরবাড়ির সংকুলার না হওয়ায় এবং ব্যক্তি স্বাতন্ত্রবাদী চিন্তাভাবনার কারণে এবং স্বাধীনভাবে বসবাস করার মনোবৃত্তি থেকেও নয়াবাস পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কারণগুলোর ফলেই নয়াবাস পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।