উদ্দীপকের শিমুলের পরিবারটি বর্তমানে বিভিন্ন কারণে বৃদ্ধি পাচ্ছে - তোমার মতামত সহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে শিমুলের পরিবার নয়াবাস পরিবারকে ইঙ্গিত করছে। বর্তমানে বিভিন্ন কারণে এই ধরনের নয়াবাস পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : বিবাহের পরে যখন কোম নবদম্পতি স্বামীর পিতৃগৃহে অথবা স্ত্রীর পিতৃগৃহে বসবাস না করে বরং নিজেরা স্বতন্ত্রভাবে বসবাস শুরু করে তাকে নয়াবাস পরিবার বলে। পাশ্চাত্য সমাজে এই ধরনের পরিবার প্রথা বেশ জনপ্রিয় হলেও আমাদের সমাজেও বর্তমানে নয়াবাস পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকেও দেখা যায়, শিমুল বিয়ের পরে তার বাবার বাড়ি অথবা স্ত্রীর বাবার বাড়িতে উঠেনি বরং নিজের বাড়িতে উঠেছে। অর্থাৎ স্বতন্ত্রভাবে বসবাস শুরু করেছ, যা নয়াবাস পরিবারকে নির্দেশ করে। সাধারণত শিল্পায়ন ও নগরায়নের ফলে অনেক মানুষই কর্মসংস্থানের জন্য শহর ও শিল্প এলাকায় বসবাস মুখী হচ্ছে। অর্থাৎ শিল্পায়ন ও নগরায়নের ফলে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হওয়ার কারণে আর সেদিকে মানুষের বসবাস বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও একই বাড়িতে ঘরবাড়ির সংকুলার না হওয়ায় এবং ব্যক্তি স্বাতন্ত্রবাদী চিন্তাভাবনার কারণে এবং স্বাধীনভাবে বসবাস করার মনোবৃত্তি থেকেও নয়াবাস পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কারণগুলোর ফলেই নয়াবাস পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শিমুলের পরিবারটি বর্তমানে বিভিন্ন কারণে বৃদ্ধি পাচ্ছে - ত…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর