বাংলাদেশের সমাজব্যবস্থায় উদ্দীপকের বিষয়টির ভূমিকা নেতিবাচক— এ বিষয়ে তোমার মতামত যুক্তিসহ উপস্থাপন করো।
উত্তর: বাংলাদেশের সমাজব্যবস্থায় উদ্দীপকের বিষয়টি তথা জ্ঞাতিসম্পর্কের ভিত্তিতে অসৎ সুবিধা প্রদান নেতিবাচক বলে আমি মনে করি । বাংলাদেশের সমাজব্যবস্থায় জ্ঞাতিসম্পর্কের ভূমিকা ইতিবাচক হলেও কখনো কখনো এটি নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে চাকরি জগতে এর নেতিবাচক প্রভাব বেশি। বাংলাদেশের বিভিন্ন চাকরির ক্ষেত্রে তাকালেই এর সত্যতা ফুটে ওঠে। আমরা দেখেছি জ্ঞাতিসম্পর্কের সুবাধে কিংবা স্বজনপ্রীতির কারণে অনেক অযোগ্য লোক চাকরি পেয়ে বসে। আস্তে আস্তে এই অযোগ্য ব্যক্তিদের কারণে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তর ভঙ্গুর হয়ে পড়ে। এ স্বজনপ্রীতি কিংবা জ্ঞাতিসম্পর্কের কারণে যোগ্য ব্যক্তিরা তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হয়। ফলে তাদের মধ্যে হতাশা কাজ করে এবং এক সময় এই হতাশা থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য নেতিবাচক ফল বয়ে নিয়ে আসে। উদ্দীপকেও দেখা যায়, মোস্তফার দুলাভাই নিজের কর্মস্থলে পদমর্যাদা ব্যবহার করে মোস্তফাকে নিয়োগ দিয়েছেন। এক্ষেত্রে তিনি বিধিসম্মত উপায় তথা যথাযথ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করেননি। এর ফলে উত্ত পদের জন্য যোগ্য ব্যক্তি নিজের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, যা সমাজে ও রাষ্ট্রে সামগ্রিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে । পরিশেষে বলা যায়, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় জ্ঞাতিসম্পর্কের ভূমিকা সব সময় ইতিবাচক হয় না।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের সমাজব্যবস্থায় উদ্দীপকের বিষয়টির ভূমিকা নেতিবাচক— এ বিষ…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর