নাফিসের সাথে গফুর সাহেবের সম্পর্কটি জ্ঞাতিসম্পর্কের কোন ধরনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো ।
উত্তর: নাফিসের সাথে গফুর সাহেবের সম্পর্কটি কাল্পনিক জ্ঞাতিসম্পর্ককে নির্দেশ করে। যে জ্ঞাতিসম্পর্ক রক্ত বা বৈবাহিক সূত্রে সম্পর্কিত না হলেও তদ্রূপ আচরণ করা হয় তাকে কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক বলে। এ ধরনের জ্ঞাতিসম্পর্ক সাধারণত কল্পনার ভিত্তিতে গড়ে ওঠে। যেমন- বাঙালি মুসলমান সমাজে পিতার বন্ধুবান্ধবকে চাচা বা কাকা বলে সম্বোধন করা হয়। উদ্দীপকেও অনুরূপ জ্ঞাতিসম্পর্ক প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, নাফিস তার বাবার বন্ধু গফুর সাহেবকে চাচা বলে সম্বোধন করে। বাবার মৃত্যুর পর সে পরিবারের সকল সুখ-দুঃখ হাসি কান্নায় গফুর চাচাকে পাশে পেয়েছে। অর্থাৎ রক্ত সম্পর্ক না থাকলেও নাফিস ও গফুর সাহেবের মধ্যে যেহেতু রক্ত সম্পর্কীয় জ্ঞাতির ন্যায় সম্পর্ক সৃষ্টি হয়েছে, তাই তাদের এ সম্পর্কটি কাল্পনিক জ্ঞাতিসম্পর্ককে নির্দেশ করে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
নাফিসের সাথে গফুর সাহেবের সম্পর্কটি জ্ঞাতিসম্পর্কের কোন ধরনকে নির্দ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর