বাংলাদেশের সমাজজীবনে জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব অপরিসীম— উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ।
উত্তর: সমাজজীবনে সামাজিক সম্পর্ক নির্ণয়ে উক্ত বিষয় অর্থাৎ জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে । জ্ঞাতিসম্পর্কের মাধ্যমে মানুষ সংগঠিত হয়। তাদের মধ্যে সৃষ্টি হয় সম্পর্কের জটিল জাল। সমাজজীবনে সামাজিক দল গঠনে, আচার-আচরণ নিয়ন্ত্রণে জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবার এবং সমাজের কাঠামো তথা গড়নের ক্ষেত্রে জ্ঞাতিসম্পর্কের বন্ধন কোনোভাবেই উপেক্ষা করা যায় না। জ্ঞাতিবন্ধনে আবদ্ধ ব্যক্তিরা পরস্পর দায়িত্ব ও কর্তব্যের জালে আবদ্ধ। সমাজজীবনে জ্ঞাতিরা সামাজিক মূল্যবোধ জাগ্রত করার জন্য আমাদেরকে প্রেরণা দিয়ে থাকে। জ্ঞাতিরাই আমাদের পারিবারিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার জন্য ধর্মীয় শিক্ষার মাধ্যমে যুগোপযোগী করে গড়ে তোলে । জ্ঞাতিদের হাতেই সামাজিকীকরণের কাজ সম্পন্ন হয় । বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সম্পত্তি ক্রয়-বিক্রয়, জমি বর্গা দেয়া-নেয়া এবং আরও অনেক ক্ষেত্রে জ্ঞাতিদের পারস্পরিক আদান-প্রদানও লক্ষণীয়। কোনো সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে জ্ঞাতির প্রভাব-প্রাধান্য লক্ষণীয়। এছাড়া বাংলাদেশের সমাজে ঋণ গ্রহণের ক্ষেত্রে জ্ঞাতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কৃষিকর্ম ও ব্যবসার মতো অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত মানুষেরা তাদের জ্ঞাতিদের মধ্য থেকে শ্রমিক নিয়োগ অধিক পছন্দ করে। রাজনৈতিক কর্মকাণ্ডে জ্ঞাতিদের ভূমিকা লক্ষণীয়। ব্যক্তি হোক আর গোষ্ঠী হোক জ্ঞাতিদের সাহায্য ও সহযোগিতা ছাড়া রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করা কষ্টসাধ্য। অনেক সময় ব্যক্তির সামাজিক প্রতিষ্ঠার ক্ষেত্রেও জ্ঞাতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরের আলোচনায় প্রতীয়মান হয়ে যে আমাদের সমাজজীবনে জ্ঞাতিসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের সমাজজীবনে জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব অপরিসীম— উদ্দীপকের আলো…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর