ঘটনা-২ এ নির্দেশিত মারুফের পরিবারের ধরনটি বর্তমানে হ্রাস পাচ্ছে— সুচিন্তিত মতামত দাও ।
উত্তর: ঘটনা-২ এ নির্দেশিত মারুফের পরিবার তথা যৌথ পরিবার বর্তমানে হ্রাস পাচ্ছে। রক্তসম্পর্কীয় যোগসূত্রের ভিত্তিতে কয়েকটি একক পরিবারের সমষ্টি হলো যৌথ পরিবার। এ ধরনের পরিবারে বিবাহিত পুত্ররা স্ত্রী ও সন্তান- সন্ততি নিয়ে পিতামাতার সাথে বসবাস করে। উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, মারুফ বিয়ের পর স্ত্রীকে নিয়ে তার বাবা-মা ও ভাইবোনসহ একই বাড়িতে বসবাস করে। অর্থাৎ সে যৌথ পরিবারে বাস করে। আর্থ-সামাজিক কারণে বর্তমানে পরিবারের এ ধরনটি হ্রাস পাচ্ছে। যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার অর্থনৈতিক কারণটির সাথে শিল্পায়ন ও নগরায়ণ ওতপ্রোতভাবে জড়িত। সাধারণত শিল্প প্রতিষ্ঠানগুলো নগরকে কেন্দ্র করেই গড়ে ওঠে। ফলে নতুন কর্মসংস্থানের খোঁজে বহু মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে । তাছাড়া গ্রামীণ আর্থিক কাঠামো মূলত কৃষিনির্ভর । ফলে পেশাগত জীবনে বৈচিত্র্য আনার পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা অর্জনের আশায় অনেক মানুষ শহরে পাড়ি জমায় এবং এর প্রভাব পড়ে যৌথ পরিবার ব্যবস্থার ওপর। ফলে দিন দিন যৌথ পরিবার ব্যবস্থা সংকুচিত হচ্ছে। যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনের সামাজিক কারণগুলোর মধ্যে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী মনোভাব, উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষা ইত্যাদি ক্রিয়াশীল। তাছাড়া বর্তমান সময়ে মানুষ নিজেকে সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত করার যুদ্ধে জয়ী হওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ফলস্বরূপ মানুষ উন্নত শিক্ষা, চিকিৎসা, উন্নত জীবনযাপন ইত্যাদির প্রত্যাশায় যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠন করছে। উপরের আলোচনার ওপর ভিত্তিতে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনে নানা ধরনের আর্থ-সামাজিক কারণ দায়ী।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-২ এ নির্দেশিত মারুফের পরিবারের ধরনটি বর্তমানে হ্রাস পাচ্ছে— সু…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর