সমাজজীবনে উক্ত প্রত্যয়ের প্রভাব বিশ্লেষণ কর ।
উত্তর: সমাজজীবনে উক্ত প্রত্যয়টি অর্থাৎ, 'জ্ঞাতিসম্পর্ক' গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সুদূর প্রাচীনকাল হতে আজকের আধুনিককাল পর্যন্ত প্রায় সব সমাজেই জ্ঞাতিসম্পর্ক সমাজ কাঠামোর চাবিকাঠি। জ্ঞাতি বন্ধনে আবদ্ধ ব্যক্তিরা দায়িত্ব ও কর্তব্যের জালেও আবদ্ধ। তারা একে অন্যের বিপদে-আপদে, সুখে-দুঃখে, সাহায্য-সহযোগিতার হাত সম্প্রসারিত করে। জ্ঞাতিসম্পর্কের বন্ধনই সমাজের বিভিন্ন মানুষকে সংগঠিত করে, সৃষ্টি করে মানব সম্পর্কের একটি জটিল জাল। একথা বলার অপেক্ষা রাখে না যে, রক্ত ও বৈবাহিক বন্ধনই সামাজিক কিংবা জ্ঞাতিসম্পর্ক নির্ণয়ে বিশেষ ভূমিকা পালন করে । পরিশেষে বলা যায় যে, রক্ত ও বৈবাহিক বন্ধন ছাড়াও কাল্পনিক বন্ধন ও প্রথাগত বন্ধন সমাজজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজজীবনে উক্ত প্রত্যয়ের প্রভাব বিশ্লেষণ কর ।
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর