উদ্দীপকের আলোকে পরিবারের ধরনসমূহ ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত জামিল সাহেব, তার ছেলে জনি এবং জনির স্ত্রী ও সন্তানদের নিয়ে গঠিত পরিবার হলো পরিবারের ধরন অনুযায়ী বর্ধিত পরিবার । পরিবারের ধরন অনুযায়ী বর্ধিত পরিবার হলো মূলত তিন পুরুষের পরিবার। এটি একক পরিবারের বর্ধিত রূপ বলেই তাকে বর্ধিত পরিবার বলে + এটি যৌথ পরিবারের খুব কাছাকাছি দাদা-দাদি, পিতা- মাতা, ভাই-বোন, ছেলে-মেয়েসহ তিন প্রজন্মের সদস্য বাস করে এ পরিবারে । উদ্দীপকে উল্লিখিত রনি তার স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে পাশের শহরে বসবাস করেন। পরিবারের ধরন অনুযায়ী এটি মূলত একক পরিবার। পরিবারের ধরন অনুযায়ী একক পরিবার হলো একক বিবাহের ভিত্তিতে গড়ে ওঠা পরিবার। এ পরিবারে স্বামী, স্ত্রী এবং তাদের অবিবাহীত সন্তান থাকে। এটি পরিবারের আদর্শ রূপ এবং সমগ্র বিশ্বে এই পরিবারের সর্বাধিক জনপ্রিয়তা রয়েছে। উদ্দীপকে উল্লিখিত প্রবাসী পিন্টু ছুটিতে এসে বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে প্রবাসে চলে যান। পরিবারের ধরন অনুযায়ী এটি মূলত নয়াবাস পরিবার। পরিবারের ধরন অনুযায়ী নয়াবাস পরিবার হলো, যেখানে নতুন দম্পতি তাদের পিতামাতার গৃহে বসবাস না করে সম্পূর্ণ নতুন পরিবেশে পরিবার গঠন করে। বর্তমানে পাশ্চাত্য সমাজে এ ধরনের পরিবার ব্যবস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । তাই বলা যায়, উদ্দীপকের আলোকে পরিবারের ধরন অনুযায়ী বর্ধিত পরিবার, একক পরিবার ও নয়াবাস পরিবারের উল্লেখ আছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পরিবারের ধরনসমূহ ব্যাখ্যা কর ।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর