শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত কোন পরিবারটি তোমার কাছে পছন্দ ? যুক্তিসহ তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত তিন ধরনের পরিবার যথা- বর্ধিত পরিবার, একক পরিবার ও নয়াবাস পরিবারের কথা উল্লেখ রয়েছে । উদ্দীপকে বর্ণিত পরিবারের মধ্যে একক পরিবারটি আমার পছন্দ । একক পরিবার বলতে, স্বামী, স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে বোঝায় । বর্তমানে শহরাঞ্চলের অধিকাংশ পরিবারই একক পরিবার। এখন গ্রামাঞ্চলেও এ ধরনের পরিবার গড়ে ওঠার প্রবণতা লক্ষণীয়। বৰ্তমান বিশ্বে একক পরিবার খুব জনপ্রিয় হয়ে উঠেছে। উদ্দীপকে উল্লিখিত জামিল সাহেবের তিন ছেলে । মেজ ছেলে রনি তার স্ত্রী, পুত্র ও কন্যা নিয়ে পাশের শহরে বসবাস করেন। রনির পরিবারটি একক পরিবার। একক পরিবারের সুবিধা হলো এখানে সদস্য সংখ্যা কম থাকায় সন্তানদের ইচ্ছে অনুযায়ী যত্ন করা যায়, স্বপ্ন পূরণ করা যায়। নিজেদের মনের মতো করে গড়ে তোলা যায়। একক পরিবারে একটি বা দুটি সন্তান থাকায় তাদের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব হয়। উচ্চ শিক্ষায় শিক্ষিত করাও সহজ হয়। সদস্যসংখ্যা কম থাকায় সন্তানদের প্রতি বিশেষ যত্ন নেওয়া যায়। জৈবিক ও মনস্তাত্ত্বিক কাজগুলো গুরুত্বসহকারে করা যায় একক পরিবারে। শিল্পায়ন ও নগরায়ণের ফলে বর্তমান সমাজব্যবস্থায় যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ে উঠেছে । অতএব বলা যায়, উপরিউক্ত যৌক্তিক কারণে আমার কাছে একক পরিবার অধিক পছন্দ।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত কোন পরিবারটি তোমার কাছে পছন্দ ? যুক্তিসহ তোমার মতাম…

উদ্দীপক

জামিল সাহেবের তিনটি ছেলে। বড় ছেলের নাম জনি । মেজটির নাম রনি। ছোট ছেলের নাম পিন্টু। জনির ছেলে, মেয়ে, স্ত্রী নিয়ে জামিল সাহেব একসাথে বসবাস করেন। রনি তার স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে পাশের শহরে বসবাস করেন। প্রবাসী পিন্টু ছুটিতে এসে বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে প্রবাসে চলে যান ।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

'Ancient Society” বইটির লেখক লুইস হেনরি মর্গান ।

উত্তর

ইংরেজি 'kinkin^{\prime} শব্দের অর্থ জ্ঞাতি বা আত্মীয়স্বজন এবং kinship অর্থ জ্ঞাতিসম্পর্ক বা আত্মীয়তা সম্পর্ক। আমরা সবাই কিছু লোকের সঙ্গে রক্ত বা বৈবাহিক সূত্রে জ্ঞাতিবন্ধনে আবদ্ধ। যারা আমাদের সঙ্গে জন্ম, রক্ত বা বংশসূত্রে আবদ্ধ তাদের বলা হয় Consanguineal kin বা রক্তসম্পর্কীয় জ্ঞাতি। পক্ষান্তরে, যারা বৈবাহিকসূত্রে সম্পর্কযুক্ত তাদেরকে বলা হয় Affines বা Affinal kin বা বৈবাহিক জ্ঞাতি। রবার্টসন বলেন, “জ্ঞাতিসম্পর্ক হচ্ছে ঐ সকল ব্যক্তির মধ্যকার এক সম্পর্কের জালবিশেষ যারা সাধারণত পূর্বপুরুষের উত্তরসূরি হিসেবে, দত্তক গ্রহণের মাধ্যমে অথবা বৈবাহিকসূত্রে আবদ্ধ।” অন্যদিকে নৃবিজ্ঞানী রিভার্স বলেন, জ্ঞাতিসম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি।” অতএব বলা যায়, জ্ঞাতিসম্পর্ক বলতে আত্মীয়তার সম্পর্ক যেটা রক্ত সম্পর্ক, জন্মগত সম্পর্ক, বংশগত সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক প্রভৃতির ভিত্তিতে নির্ণীত সম্পর্ককে বোঝায় ।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত জামিল সাহেব, তার ছেলে জনি এবং জনির স্ত্রী ও সন্তানদের নিয়ে গঠিত পরিবার হলো পরিবারের ধরন অনুযায়ী বর্ধিত পরিবার । পরিবারের ধরন অনুযায়ী বর্ধিত পরিবার হলো মূলত তিন পুরুষের পরিবার। এটি একক পরিবারের বর্ধিত রূপ বলেই তাকে বর্ধিত পরিবার বলে + এটি যৌথ পরিবারের খুব কাছাকাছি দাদা-দাদি, পিতা- মাতা, ভাই-বোন, ছেলে-মেয়েসহ তিন প্রজন্মের সদস্য বাস করে এ পরিবারে । উদ্দীপকে উল্লিখিত রনি তার স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে পাশের শহরে বসবাস করেন। পরিবারের ধরন অনুযায়ী এটি মূলত একক পরিবার। পরিবারের ধরন অনুযায়ী একক পরিবার হলো একক বিবাহের ভিত্তিতে গড়ে ওঠা পরিবার। এ পরিবারে স্বামী, স্ত্রী এবং তাদের অবিবাহীত সন্তান থাকে। এটি পরিবারের আদর্শ রূপ এবং সমগ্র বিশ্বে এই পরিবারের সর্বাধিক জনপ্রিয়তা রয়েছে। উদ্দীপকে উল্লিখিত প্রবাসী পিন্টু ছুটিতে এসে বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে প্রবাসে চলে যান। পরিবারের ধরন অনুযায়ী এটি মূলত নয়াবাস পরিবার। পরিবারের ধরন অনুযায়ী নয়াবাস পরিবার হলো, যেখানে নতুন দম্পতি তাদের পিতামাতার গৃহে বসবাস না করে সম্পূর্ণ নতুন পরিবেশে পরিবার গঠন করে। বর্তমানে পাশ্চাত্য সমাজে এ ধরনের পরিবার ব্যবস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । তাই বলা যায়, উদ্দীপকের আলোকে পরিবারের ধরন অনুযায়ী বর্ধিত পরিবার, একক পরিবার ও নয়াবাস পরিবারের উল্লেখ আছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত তিন ধরনের পরিবার যথা- বর্ধিত পরিবার, একক পরিবার ও নয়াবাস পরিবারের কথা উল্লেখ রয়েছে । উদ্দীপকে বর্ণিত পরিবারের মধ্যে একক পরিবারটি আমার পছন্দ । একক পরিবার বলতে, স্বামী, স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে বোঝায় । বর্তমানে শহরাঞ্চলের অধিকাংশ পরিবারই একক পরিবার। এখন গ্রামাঞ্চলেও এ ধরনের পরিবার গড়ে ওঠার প্রবণতা লক্ষণীয়। বৰ্তমান বিশ্বে একক পরিবার খুব জনপ্রিয় হয়ে উঠেছে। উদ্দীপকে উল্লিখিত জামিল সাহেবের তিন ছেলে । মেজ ছেলে রনি তার স্ত্রী, পুত্র ও কন্যা নিয়ে পাশের শহরে বসবাস করেন। রনির পরিবারটি একক পরিবার। একক পরিবারের সুবিধা হলো এখানে সদস্য সংখ্যা কম থাকায় সন্তানদের ইচ্ছে অনুযায়ী যত্ন করা যায়, স্বপ্ন পূরণ করা যায়। নিজেদের মনের মতো করে গড়ে তোলা যায়। একক পরিবারে একটি বা দুটি সন্তান থাকায় তাদের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব হয়। উচ্চ শিক্ষায় শিক্ষিত করাও সহজ হয়। সদস্যসংখ্যা কম থাকায় সন্তানদের প্রতি বিশেষ যত্ন নেওয়া যায়। জৈবিক ও মনস্তাত্ত্বিক কাজগুলো গুরুত্বসহকারে করা যায় একক পরিবারে। শিল্পায়ন ও নগরায়ণের ফলে বর্তমান সমাজব্যবস্থায় যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ে উঠেছে । অতএব বলা যায়, উপরিউক্ত যৌক্তিক কারণে আমার কাছে একক পরিবার অধিক পছন্দ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।