উদ্দীপকের রতন বর্তমানে কোন ধরনের পরিবারে বসবাস করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রতন বর্তমানে অণু বা একক পরিবারে বসবাস করছে।একক পরিবার গঠিত হয় স্বামী-স্ত্রী সহযোগে অথবা স্বামী-স্ত্রী এবং তাদের এক বা একাধিক অবিবাহিত সন্তানকে নিয়ে। গঠনগত দিক থেকে এই পরিবার ক্ষুদ্রায়তন। এ ধরনের পরিবারকে অণু পরিবারও বলা হয়ে থাকে। পাশ্চাত্যে এ ধরনের পরিবার সবচেয়ে বেশি হলেও বর্তমান বাংলাদেশেও এ ধরনের পরিবার সর্বাধিক। আর্থ-সামাজিক কারণে আধুনিককালে একক পরিবারই সময়োপযোগী বলে বিবেচিত হয়েছে এবং বর্তমানে এ সমাজে একক পরিবারের জনপ্রিয়তা বেড়েছে।উদ্দীপকের রতন তার স্ত্রী ও এক কন্যা নিয়ে বর্তমানে শহরে বাস করে। রতনের এরূপ পরিবার মূলত একক পরিবারকেই নির্দেশ করে। এই ধরনের পরিবার মূলত যৌথ পরিবার ভাঙ্গনের ক্রমবিকাশের ফল। বিভিন্ন কারণের ওপর ভিত্তি করে সমাজে একক পরিবার স্থায়ী রূপ লাভ করেছে। এ ধরনের পরিবার প্রথা আমেরিকান সমাজে অধিক মাত্রায় পরিলক্ষিত হলেও বর্তমানকালে আমাদের দেশেও অহরহ পরিলক্ষিত হচ্ছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের রতন বর্তমানে কোন ধরনের পরিবারে বসবাস করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর