উদ্দীপকের বর্ণনায় সাম্প্রতিক পরিবার কাঠামোতে পরিবর্তন এসেছে। এ বিষয়ে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় সাম্প্রতিক পরিবার কাঠামোতে পরিবর্তন এসেছে- এ বক্তব্যের সাথে আমি পুরাপুরি একমত।অতীতে আমাদের সমাজে যৌথ পরিবারের প্রচলন বেশি ছিল। এখানে একাধিক পরিবার একসাথে বসবাস করত এবং সবাই পরস্পরের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করত। বয়োজ্যেষ্ঠরা পরিবার পরিচালনা করত, ছোটরা তাদের থেকে শিক্ষা ও অভিজ্ঞতা লাভ করত।পরিবারের সদস্যদের মধ্যে গভীর আন্তরিকতা, সহযোগিতা ও ভালোবাসা বিদ্যমান ছিল। কিন্তু বর্তমানে নগরায়ণ, কর্মসংস্থানের সুযোগ, শিক্ষাগত চাহিদা ও আধুনিক জীবনধারার কারণে যৌথ পরিবারের পরিবর্তে একক পরিবারের সংখ্যা বেড়ে গেছে। একক পরিবারে বাবা-মা ও সন্তান ছাড়া অন্য সদস্যরা একসাথে থাকে না। এর ফলে শিশুদের দাদা-দাদির কাছ থেকে গল্প শোনা বা তাদের সান্নিধ্যে বেড়ে ওঠার সুযোগ কমে গেছে। পারিবারিক ঐতিহ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র সংকুচিত হয়েছে। যদিও একক পরিবারে ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা বেশি থাকে, তবে আত্মীয়তার বন্ধন কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এ পরিবর্তন সমাজে মূল্যবোধ সম্পর্ক ও সামাজিকীকরণের পদ্ধতিতে গভীর প্রভাব ফেলেছে। তাই পারিবারিক বন্ধন রক্ষা ও প্রজন্মের মধ্যে সুসম্পর্ক সুদৃঢ় রাখতে সচেতন উদ্যোগ নেওয়া জরুরি।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনায় সাম্প্রতিক পরিবার কাঠামোতে পরিবর্তন এসেছে। এ বিষয়…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর