উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে তোমার পাঠ্যবইয়ের কোন প্রত্যয়কে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ছকের '' চিহ্নিত স্থানে আমার পাঠ্যবইয়ের যে প্রত্যয়কে নির্দেশ করছে তা হলো 'জ্ঞাতিসম্পর্ক'।সাধারণভাবে জ্ঞাতিসম্পর্ক বলতে রক্ত, বিবাহ, কল্পনা, বন্ধুত্ব, দত্তক গ্রহণ ইত্যাদি বন্ধনসূত্রে আবদ্ধ ব্যক্তিদের মধ্যকার আত্মীয়তার সম্পর্ককে বোঝায়। ইংরেজি 'Kin [গণিত] শব্দের অর্থ আত্মীয় যা থেকে Kinship শব্দের উৎপত্তি হয়েছে। সাধারণত পারস্পরিক আত্মীয়তার সম্পর্ককে বোঝাতে Kinship বা জ্ঞাতিসম্পর্ক প্রত্যয়টি ব্যবহৃত হয়। জ্ঞাতিসম্পর্ক সমাজ সংগঠনের মৌল প্রতিপাদ্য বিষয়। জ্ঞাতিসম্পর্কের বন্ধনই সমাজের বিভিন্ন মানুষকে সুসংগঠিত করে, সৃষ্টি করে মানব সম্পর্কের এক জটিল জাল। জ্ঞাতিসম্পর্ক সমাজজীবনে একটি নিয়ন্ত্রিত প্রথা। প্রত্যেক মানবসমাজেই এ সম্পর্কের অস্তিত্ব লক্ষ করা যায়। যেকোনো সমাজে সামাজিক সম্পর্ক বা সংগঠনের মূলে রয়েছে জ্ঞাতিসম্পর্ক। আমাদের পূর্বপুরুষের সাথে জৈবিক বন্ধন, পরিবারের বিবাহবন্ধন, কাল্পনিক বন্ধন এবং দত্তক গ্রহণের মাধ্যমে জ্ঞাতিসম্পর্ক সৃষ্টি হয়। উদ্দীপকের ছকেও জ্ঞাতি সম্পর্কের এ বিষয়সমূহকে তুলে - ধরা হয়েছে।পরিশেষে বলা যায় যে, আধুনিক সমাজব্যবস্থায় রক্ত ও বৈবাহিক সম্পর্ক অপেক্ষা কৃত্রিম আনুষ্ঠানিকতাই জ্ঞাতিসম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে তোমার পাঠ্যবইয়ের কোন প্রত্যয়কে নির…
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর