সমাজজীবনে উক্ত প্রত্যয়টির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: সমাজজীবনে উক্ত প্রত্যয়টি অর্থাৎ জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।সুদূর প্রাচীনকাল হতে আজকের আধুনিককাল পর্যন্ত প্রায় সব সমাজেই জ্ঞাতিসম্পর্ক সমাজ কাঠামোর চাবিকাঠি। সমাজজীবনে জ্ঞাতিসম্পর্ক ব্যক্তির সামাজিক পরিচয় ও অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি আত্মীয়স্বজনদের মধ্যে আন্তরিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে। আনন্দের মুহূর্ত যেমন- বিয়ে, জন্মদিন, উৎসব কিংবা দুঃসময়ে যেমন- অসুস্থতা বা বিপদে জ্ঞাতিরা একে অপরের পাশে দাঁড়ায়। বংশপরম্পরায় রীতিনীতি, সংস্কৃতি ও মূল্যবোধ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দিতে জ্ঞাতিসম্পর্ক সহায়তা করে। এ সম্পর্কের মাধ্যমে সামাজিক যোগাযোগের পরিধি বিস্তৃত হয় এবং সামাজিক সংহতি দৃঢ় হয়। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান ও পরামর্শ প্রদানে জ্ঞাতিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জ্ঞাতিসম্পর্ক পারস্পরিক আস্থা, ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে সমাজজীবনে স্থিতি আনে। তাই বলা যায়, একটি সুদ্ধ ও শক্তিশালী সমাজ গঠনে জ্ঞাতিসম্পর্ক অপরিহার্য।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সমাজজীবনে উক্ত প্রত্যয়টির ভূমিকা বিশ্লেষণ কর।
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর