উদ্দীপকটিতে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রদত্ত চিত্রে বহুকারণবাদের প্রতিফলন লক্ষ করা যায়। কার্যকারণ নীতি অনুযায়ী প্রতিটি কার্যেরই একটা কারণ থাকে। কারণ ও কার্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক বিদ্যমান। কারণই কার্যকে সংঘটিত করে। কিন্তু অনেক সময় একটা কার্যের অনেকগুলো কারণ খুঁজে পাওয়া যায়। যখন একটা কার্যের পিছনে অনেকগুলো কারণ থাকে তখন তাকে বহুকারণবাদ বলে। প্রখ্যাত যুক্তিবিদ মিল, বেন, কার্ডেথ রীড সকলেই বহুকারণবাদ সমর্থন করেন।যুক্তিবিদ মিল বহুকারণবাদ সম্পর্কে বলেন, "একটি কার্যের যে অবশ্যই একটি মাত্র কারণ বা শর্তের সমষ্টির সাথে জড়িত থাকবে, প্রতিটি ঘটনাই যে একইভাবে উৎপন্ন হবে এ কথা সত্য নয়, বিভিন্ন স্বতন্ত্র পদ্ধতিতে একই ঘটনায় উৎপত্তি হতে পারে।"উদ্দীপকের চিত্রে দেওয়া আছে, পরীক্ষায় ভালো ফলাফল করার পিছনে অনেকগুলো কারণ কাজ করতে পারে। এখানে পরীক্ষার ভালো ফল একটা কার্য, যা একাধিক ভিন্ন কারণ দ্বারা হতে পারে। কারণ হিসেবে ভালো পড়াশোনা, অধ্যবসায়, নিয়মিত ক্লাস, সুস্থ শরীর ইত্যাদি বিষয়গুলো থাকতে পারে। এদের প্রত্যেকটি আলাদাভাবে কার্য অর্থাৎ পরীক্ষার ভালো ফল তৈরি করতে পারে। বহুকারণবাদ অনুসারে একটি কার্যের যে কেবল একটি কারণ থাকবে এমন কোনো কথা নেই। বিভিন্ন কারণ একইরূপ কার্যকে সংঘটিত করতে পারে। তবে এখানে উল্লেখযোগ্য, বহুকারণবাদে কারণকে সবসময় একটা একক বিষয় হিসেবে গণ্য করা হয়। কারণ যে কতকগুলো শর্তের সমষ্টি তা এতে বিবেচনা করা হয় না।পরিশেষে বলা যায়, উদ্দীপকে বহুকারণবাদের উল্লেখ পাওয়া যায়। সার্বিক আলোচনায় বহুকারণবাদ সঠিক মনে হলেও এটা প্রকৃতপক্ষে গ্রহণযোগ্য নয়। কেননা একটি কার্যের পিছনে মাত্র একটা কারণই গ্রহণযোগ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটিতে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর