শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ধীরস্থিরভাবে জ্ঞানার্জন ও গবেষণাগারে যন্ত্রপাতির সাহায্যে জ্ঞান অর্জন- যে বিষয় দুটির ইঙ্গিত রয়েছে তার মধ্যে পার্থক্য দেখাও ।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ধীরস্থিরভাবে জ্ঞানার্জন নিরীক্ষণের ইঙ্গিত প্রদান করে। আর গবেষণাগারে যন্ত্রপাতির সাহায্যে জ্ঞানার্জন পরীক্ষণের ইঙ্গিত প্রদান করে। নিচে এ দুটি বিষয়ের পার্থক্য দেখানো হলো- ১. কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রাকৃতিক ঘটনাবলি প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষণ করার নামই নিরীক্ষণ। অন্যদিকে, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কৃত্রিম পরিবেশে কৃত্রিমভাবে উৎপাদিত ঘটনাবলি প্রত্যক্ষণ করা হলো পরীক্ষণ। ২. নিরীক্ষণের ঘটনা যেমন প্রাকৃতিক হয়ে থাকে, তেমনি নিরীক্ষণের পরিবেশও প্রাকৃতিক হয়ে থাকে। অন্যদিকে, পরীক্ষণের ঘটনা যেমন কৃত্রিম তেমনি পরিবেশও কৃত্রিম । ৩. নিরীক্ষণে কোনো ব্যক্তিগত পরিবর্তন সম্ভব নয়। কেননা এটি প্রকৃতির ওপর নির্ভরশীল। অন্যদিকে, পরীক্ষণের ক্ষেত্রে ঘটনা ও পরিবেশ উভয়ই যেহেতু কৃত্রিম, তাই ব্যক্তি ইচ্ছা করলে পরীক্ষণ পদ্ধতি পরিবর্তন করতে পারে। ৪. নিরীক্ষণ একটি অনিয়ন্ত্রিত পদ্ধতি। প্রকৃতিকে যেহেতু নিয়ন্ত্রণ করা যায় না, তাই নিরীক্ষণকেও নিয়ন্ত্রণ করা যায় না। অন্যদিকে পরীক্ষণ একটি নিয়ন্ত্রিত পদ্ধতি। পরীক্ষণের ঘটনা ও পরিবেশ উভয়ই নিয়ন্ত্রিতI ৫. নিরীক্ষণের ক্ষেত্রে আমরা কার্য থেকে কারণে এবং কারণ থেকে কার্যে গমন করতে পারি। অন্যদিকে, পরীক্ষণে আমরা কারণ থেকে কার্যে যেতে পারি; কিন্তু কার্য উৎপাদনের পর কারণে যেতে পারি না। সুতরাং দেখা যায়, নিরীক্ষণ ও পরীক্ষণের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য - রয়েছে। তবে এদের মধ্যে পার্থক্য থাকলেও এর উভয়ই আরোহের বস্তুগত ভিত্তি হিসেবে কাজ করে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ধীরস্থিরভাবে জ্ঞানার্জন ও গবেষণাগারে যন্ত্রপাতির …

উদ্দীপক

জ্ঞানপিপাসু মানুষ কতভাবেই জ্ঞান অর্জন করতে পারে। বিশেষ যত্ন ও মনোযোগের সাথে ধীরস্থিরভাবে কোনো কিছু দেখলে, শুনলে, জ্ঞান অর্জিত হতে পারে। আবার গবেষণাগারে যন্ত্রপাতির সাহায্যে ইচ্ছামতো কোনো কিছু তৈরি করে প্রাপ্ত ফলাফল থেকেও নিশ্চিত জ্ঞান অর্জিত হতে পারে । জ্ঞান অর্জনই বড় কথা তা প্রাকৃতিকভাবে হোক কিংবা কৃত্রিমভাবে হোক ।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

আরোহের বস্তুগত ভিত্তি হলো নিরীক্ষণ ও পরীক্ষণ ।

উত্তর

সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে' এ বক্তব্যটি ত্রুটিপূর্ণ। অর্থাৎ এখানে অনুপপত্তির সৃষ্টি হয়েছে। কেননা সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না; বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।

উত্তর

উদ্দীপকের মনোযোগের সাথে ধীরস্থিরভাবে যে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে তা পাঠ্যবইয়ের নিরীক্ষণের সাথে সংগতিপূর্ণ। ইংরেজি Observation শব্দের বাংলা প্রতিশব্দ হলো নিরীক্ষণ। Observation শব্দটি এসেছে Ob = আগে বা সামনে এবং Servare = রাখা। তাই শব্দগত অর্থে নিরীক্ষণের অর্থ হলো 'কোনোকিছুকে মনের সম্মুখে রাখা'। অর্থাৎ আমরা বিশেষ উদ্দেশ্য নিয়ে যা কিছু মনে রাখি, তাকেই আমরা আরোহের উপাদান হিসেবে মনে রাখি। আমাদের প্রত্যক্ষণ প্রাকৃতিক পরিবেশেও হতে পারে, আবার কৃত্রিম পরিবেশেও হতে পারে। যখন আমাদের উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হয় তখন তাকে নিরীক্ষণ বলে। তাই বলা যায়, কৃত্রিম পরিবেশে নয়; বরং প্রাকৃতিক পরিবেশে বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো বস্তু বা ঘটনাকে প্রত্যক্ষণ করার নামই নিরীক্ষণ । পরিশেষে বলা যায়, আরোহের বস্তুগত উপাদান হিসেবে নিরীক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। তবে অতি সতর্কতার সাথে নিরীক্ষণ কার্য সম্পন্ন করতে হয়। অন্যথায় নিরীক্ষণ ত্রুটিপূর্ণ হতে পারে ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ধীরস্থিরভাবে জ্ঞানার্জন নিরীক্ষণের ইঙ্গিত প্রদান করে। আর গবেষণাগারে যন্ত্রপাতির সাহায্যে জ্ঞানার্জন পরীক্ষণের ইঙ্গিত প্রদান করে। নিচে এ দুটি বিষয়ের পার্থক্য দেখানো হলো- ১. কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রাকৃতিক ঘটনাবলি প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষণ করার নামই নিরীক্ষণ। অন্যদিকে, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কৃত্রিম পরিবেশে কৃত্রিমভাবে উৎপাদিত ঘটনাবলি প্রত্যক্ষণ করা হলো পরীক্ষণ। ২. নিরীক্ষণের ঘটনা যেমন প্রাকৃতিক হয়ে থাকে, তেমনি নিরীক্ষণের পরিবেশও প্রাকৃতিক হয়ে থাকে। অন্যদিকে, পরীক্ষণের ঘটনা যেমন কৃত্রিম তেমনি পরিবেশও কৃত্রিম । ৩. নিরীক্ষণে কোনো ব্যক্তিগত পরিবর্তন সম্ভব নয়। কেননা এটি প্রকৃতির ওপর নির্ভরশীল। অন্যদিকে, পরীক্ষণের ক্ষেত্রে ঘটনা ও পরিবেশ উভয়ই যেহেতু কৃত্রিম, তাই ব্যক্তি ইচ্ছা করলে পরীক্ষণ পদ্ধতি পরিবর্তন করতে পারে। ৪. নিরীক্ষণ একটি অনিয়ন্ত্রিত পদ্ধতি। প্রকৃতিকে যেহেতু নিয়ন্ত্রণ করা যায় না, তাই নিরীক্ষণকেও নিয়ন্ত্রণ করা যায় না। অন্যদিকে পরীক্ষণ একটি নিয়ন্ত্রিত পদ্ধতি। পরীক্ষণের ঘটনা ও পরিবেশ উভয়ই নিয়ন্ত্রিতI ৫. নিরীক্ষণের ক্ষেত্রে আমরা কার্য থেকে কারণে এবং কারণ থেকে কার্যে গমন করতে পারি। অন্যদিকে, পরীক্ষণে আমরা কারণ থেকে কার্যে যেতে পারি; কিন্তু কার্য উৎপাদনের পর কারণে যেতে পারি না। সুতরাং দেখা যায়, নিরীক্ষণ ও পরীক্ষণের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য - রয়েছে। তবে এদের মধ্যে পার্থক্য থাকলেও এর উভয়ই আরোহের বস্তুগত ভিত্তি হিসেবে কাজ করে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।