ঘটনা-১ এ নির্দেশিত বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১ এ নির্দেশিত বিষয়টি আরোহের আকারগত ভিত্তি হিসেবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির বিষয়টি নির্দেশিত হয়েছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহ অনুমানের অন্যতম আকারগত ভিত্তি। জগতের মধ্যে যা কিছু আছে এবং যা কিছু ঘটে সবই এই নিয়মের অধীন। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুযায়ী প্রকৃতি নিয়মানুবর্তী প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে ভবিষ্যৎ অতীতের মতোই। এগুলোর মধ্য দিয়ে এটাই প্রতীয়মান হয় যে, প্রকৃতি একই রূপ পরিস্থিতিতে সবসময় একইভাবে আচরণ করে। আরোহ অনুমানে কতিপয় বাস্তব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে সিদ্ধান্ত হিসেবে একটি সার্বিক সংশ্লেষক বাক্য স্থাপন করে। কয়েকজন মানুষের মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণ করে সকল মানুষের মরণশীলতায় সার্বিক সিদ্ধান্ত প্রতিপাদন করা অথবা জানা থেকে অজানায়, সার্বিক থেকে বিশেষে উত্তরণের যে প্রক্রিয়া এটি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রতিফলন। কেননা প্রকৃতি নিয়মের অধীন। কয়েকজন মানুষের মৃত্যু প্রত্যক্ষণ করে সকল মানুষের মৃত্যুকে মেনে নেওয়া বা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা প্রকৃতিই আমাদের শিখিয়েছে। প্রকৃতিতে মানুষ হিসেবে কেউ জন্ম নিলে তার মৃত্যু হবে- এটাই প্রকৃতির বিধি। উদ্দীপকের ঘটনা-১ এর মাধ্যমেই তাই প্রতিফলিত হয়েছে। কেননা সকলের দাদা, বাবা, চাচা মারা যাওয়া প্রত্যক্ষ করে সিদ্ধান্ত উপনীত হয়েছি, আমি এবং তুমিও একদিন মারা যাব। কারণ এটাই প্রকৃতির নিয়ম। তাই উদ্দীপকের ঘটনা-১ এ নির্দেশিত বিষয়টি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি হিসেবে পরিচিত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ঘটনা-১ এ নির্দেশিত বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর