'ক' ও 'খ'-এ দুটি বিষয়ের সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রদত্ত চিত্রের 'ক' ও 'খ' বিষয় দুটি যথাক্রমে আরোহের আকারগত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ সম্পর্ককে নির্দেশ করেছে।আরোহের আকারগত ভিত্তি বলতে এমন কয়েকটি মৌলিক নিয়মকে বোঝায় যাদের ওপর নির্ভর করে আরোহ অনুমানের সিদ্ধান্ত স্থাপন করা হয়। আরোহের আকারগত ভিত্তি দুটি। যথা- প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্পর্ক। উদ্দীপকের ছকে 'ক' এর বিষয়টি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে বোঝানো হয়েছে। কেননা লক্ষ করলে দেখা যায়, সবসময় বর্ষাকালে বৃষ্টি হয়। এটাই প্রকৃতির নিয়ম, এবং 'খ' এর বিষয়টিতে বলা হয়েছে, ওষুধ খেলে রোগ সারে। যেটা কার্যকারণের সাথে সম্পর্কিত। কারণ আমরা সবসময় দেখি, কারণ কার্যের আগে আসে। অর্থাৎ প্রতিটি ঘটনার একটা কারণ থাকে। বিনা কারণে কোনো ঘটনা ঘটে না। কারণ ও কার্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক বিদ্যমান। এখানে রোগ সারার কারণ হিসেবে ওষুধ খাওয়াকে ধরা হয়েছে। অর্থাৎ রোগ সারা হলো কার্য এবং ওষুধ খাওয়া হলো কারণ। পরিশেষে বলা যায়, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতি আরোহের আকারগত ভিত্তি এবং আরোহ প্রক্রিয়া এ দুটি মৌলিক নিয়মের ওপর নির্ভরশীল।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'ক' ও 'খ'-এ দুটি বিষয়ের সম্পর্ক বিশ্লেষণ কর।
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর