'?' চিহ্নিত স্থানে আরোহের কোন ভিত্তিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: '?' চিহ্নিত স্থানে আরোহের আকারগত বা রূপগত ভিত্তিকে নির্দেশ করেছে। আরোহের ভিত্তি হলো যেসব প্রক্রিয়া যাদের ওপর নির্ভর করে আরোহ অনুমান প্রতিষ্ঠিত হয়। আরোহের ভিত্তি দুই প্রকার। যথা- রূপগত বা আকারগত এবং বস্তুগত। উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে রূপগত ভিত্তিকে। নির্দেশ করেছে। আরোহের রূপগত ভিত্তি এমন কয়েকটি মৌলিক নিয়ম যাঁদের ওপর নির্ভর করে আরোহ অনুমানের সিদ্ধান্ত স্থাপনা করা সম্ভব হয়। রূপগত সত্যতা অর্জনের জন্য আরোহ বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়ম প্রকৃতির নিয়মানুবর্তিতা ও কার্যকারণ 'নিয়মের পর নির্ভর করে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি: প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি পরম নিয়ম। তাই এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। তবে এ নিয়মটিকে নানাভাবে ব্যক্ত করা যায়। যেমন- প্রকৃতি নিয়মানুবর্তী অর্থ প্রকৃতি 'নিজের পুনরাবৃত্তি করে ভবিষ্যতে অতীতের মতো হবে ইত্যাদি। যেমন- অতীতে যে অবস্থায় আগুন দহন করেছে, সেসব অবস্থায়- আগুন ভবিষ্যতেও দহন করবে। আবার যেসব অবস্থায় অতীতে ভূমিকম্প হয়েছে, সেসব অবস্থায় ভবিষ্যতেও ভূমিকম্প হবে। সুতরাং প্রকৃতিতে নিয়মের রাজত্ব। প্রকৃতিতে বিভিন্ন নিয়মে নিয়ন্ত্রিত বিভিন্ন বিভাগ থাকলেও এরা পরস্পর সম্বন্ধযুক্ত। কার্যকারণ নিয়ম কার্যকারণ নিয়মের অর্থ হলো প্রতিটি ঘটনারই একটি কারণ আছে। অর্থাৎ প্রতিটি ঘটনাই কোনো একটি কারণ থেকে উদ্ভূত। যুক্তিবিদ মিলের মতে, "যে ঘটনার শুরু আছে তার একটি কারণ থাকতে বাধ্য।" যুক্তিবিদ বেনের মতে, "প্রতিটি ঘটনা তার' পূর্বের কোনো ঘটনার সাথে এমন সুনির্দিষ্ট ও সুসংগতভাবে সম্বন্ধযুক্ত যে পূর্ব ঘটনা ঘটলে তবেই এ ঘটনা ঘটে এবং সেটি না ঘটলে এ ঘটনাটি ঘটে না।" কারণ ও কাজের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক বিদ্যমান। কারণের মধ্যে এমন একটি শক্তি আছে, যা কাজকে উৎপন্ন করতে বাধ্য করে। যখনই কোনো কারণ সংঘটিত হয়, তখনই তা থেকে কোনো একটি কাজের উদ্ভব ঘটে। যেমন- কোনো একটি লোকের মৃত্যু হলো- এ মৃত্যু বিনা কারণে ঘটতে পারে না। নিশ্চয়ই এর একটা কারণ আছে। অনুসন্ধান করে দেখা গেল, লোকটি বিষপান করেছে এবং বিষের ক্রিয়ার ফলেই তার মৃত্যু হয়েছে। সুতরাং, বিষ পানই হলো মৃত্যুর কারণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'?' চিহ্নিত স্থানে আরোহের কোন ভিত্তিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর