দৃশ্যকল্প-১ তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে ? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ পাঠ্যবইয়ের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে । প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের আকারগত ভিত্তির অংশ। এটি আরোহের একটি স্বতঃসিদ্ধ নীতি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মূল কথা হলো প্রকৃতি সর্বত্র একই রূপ আচরণ করে। প্রকৃতিতে সর্বত্র শৃঙ্খলা বিরাজমান। প্রকৃতির মাঝে বিভিন্ন নিয়ম বিরাজমান। যে অবস্থায় আজ কোনো কিছু সত্য হয়েছে, একই অবস্থায় আগামীতেও সে বিষয়টি সত্য হবে। মোট কথা প্রকৃতির নিয়মানুবর্তিতা অনুযায়ী প্রকৃতির সর্বত্র একই নিয়ম কার্যকর এবং একই রূপ বিরাজমান । প্রকৃতিতে খামখেয়ালির কোনো স্থান নেই, প্রকৃতি অভিন্ন অবস্থায় ভিন্নরূপ আচরণ করে না । দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, পাখি তার ছানাদের ভালোবাসে । এটি একটি স্বতঃসিদ্ধ নীতি। কারণ বাচ্চার প্রতি মায়া-মমতা, ভালোবাসা হলো মাতৃত্বের সহজাত বিষয়। যুগ যুগ ধরে এই সহজাত বিষয় পৃথিবীতে ছিল এবং থাকবে। এ কারণে বলা হয়, দৃশ্যকল্প-১ পাঠ্যবইয়ের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর