দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত বিষয়ের গুণগত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত বিষয় হলো কারণ। নিচে কারণের গুণগত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো- যে ঘটনাকে কেন্দ্র করে অন্য একটি নতুন ঘটনা সৃষ্টি হয় তাই কারণ । অর্থাৎ কারণ কোনো বাস্তব ঘটনার কার্যের অব্যবহিত পূর্ববর্তী অবস্থা প্রকাশ করে। তাই বলা হয়, কারণ হলো ঘটনার পূর্ববর্তী ঘটনা, আর কার্য হলো পরবর্তী ঘটনা । এজন্য যুক্তিবিদরা মনে করেন, কারণ ও কার্য পরস্পর সাপেক্ষ পদ। যেখানে কোনো ঘটনাকে কারণ বলার অর্থ হলো তাকে একটি কার্যের কারণ হিসেবে বিবেচনা করা। সময়ের দিক থেকে বিচার করলে কারণ আগে আসে এবং কার্য পরে আসে। যেমন— উদ্দীপকে বর্ণিত 'বৃষ্টি হলে মাটি ভিজে'। এখানে বৃষ্টি হওয়া হলো কারণ, আর মাটি ভেজা হলো কার্য। অর্থাৎ বৃষ্টি হয় আগে, আর মাটি ভিজে পরে। যুক্তিবিদরা বলেন, কারণ হবে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। আর এই অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হবে শর্তনিরপেক্ষ। অর্থাৎ, একটি ঘটনার কারণ হওয়ার জন্য তাকে অন্যকোনো শর্তের অধীন হলে চলবে না । এজন্য কারণ হবে শর্তনিরপেক্ষ এবং স্বাধীন । পরিশেষে বলা যায়, জগতে প্রতিটি ঘটনার কারণ আছে। আর কারণের গুণগত দিক বলতে উল্লেখিত বৈশিষ্ট্যগুলোকেই বোঝায় ৷
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত বিষয়ের গুণগত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো।
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর