উদ্দীপক-২ এর গুণগত বৈশিষ্ট্যের মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপক-২ এর মাধ্যমে 'কারণ'-এর ধারণাটি প্রকাশিত হয়েছে। কেননা এখানে মশার কামড়কে ম্যালেরিয়া রোগের কারণ বলে উল্লেখ করা হয়েছে। তাই এখানে আরোহের আকারগত ভিত্তি কার্যকারণ নিয়ম প্রতিফলিত হয়েছে। কারণ হলো কোনো কার্যের পূর্ববর্তী ঘটনা। কোনো কার্যের পূর্ববর্তী, অপরিবর্তনীয় ও শর্তনিরপেক্ষ ঘটনাই হলো ঐ কার্যের কারণ। কারণের বৈশিষ্ট্য অনুযায়ী কারণ কোনো কার্যের পূর্ববর্তী ঘটনা। এটি কোনো কার্যের অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। কারণ ও কার্য পরস্পর সাপেক্ষ। একই ঘটনা কোনো ক্ষেত্রে কোনো কার্যের কারণ হতে পারে; আবার ঐ ঘটনাটি কোনো ক্ষেত্রে কার্য হতে পারে। কারণের বৈশিষ্ট্য অনুযায়ী কারণ কোনো কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কোনো ঘটনার কারণ কোনো শর্তের অধীন নয়। কারণ ও কার্য পরস্পর সাপেক্ষ। প্রকৃতিতে প্রতি ক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। আর পরিমাণগত দিক থেকে কারণ ও কার্য সমান। অর্থাৎ, কারণের মধ্যে যে পরিমাণ বস্তু ও শক্তি থাকবে কার্যের মধ্যেও সেই পরিমাণ বস্তু ও শক্তি থাকবে। পরিশেষে বলা যায়, প্রকৃতিতে কোনো ঘটনাই বিনা কারণে ঘটে না। তাই জগতের প্রতিটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক-২ এর গুণগত বৈশিষ্ট্যের মূল্যায়ন কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর