উদ্দীপকে মনোযোগের সাথে ধীরস্থিরভাবে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে তা পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সংগতিপূর্ণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মনোযোগের সাথে ধীরস্থিরভাবে যে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে তা পাঠ্যবইয়ের নিরীক্ষণের সাথে সংগতিপূর্ণ। ইংরেজি Observation শব্দের বাংলা প্রতিশব্দ হলো নিরীক্ষণ। Observation শব্দটি এসেছে Ob = আগে বা সামনে এবং Servare = রাখা। তাই শব্দগত অর্থে নিরীক্ষণের অর্থ হলো 'কোনোকিছুকে মনের সম্মুখে রাখা'। অর্থাৎ আমরা বিশেষ উদ্দেশ্য নিয়ে যা কিছু মনে রাখি, তাকেই আমরা আরোহের উপাদান হিসেবে মনে রাখি। আমাদের প্রত্যক্ষণ প্রাকৃতিক পরিবেশেও হতে পারে, আবার কৃত্রিম পরিবেশেও হতে পারে। যখন আমাদের উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হয় তখন তাকে নিরীক্ষণ বলে। তাই বলা যায়, কৃত্রিম পরিবেশে নয়; বরং প্রাকৃতিক পরিবেশে বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো বস্তু বা ঘটনাকে প্রত্যক্ষণ করার নামই নিরীক্ষণ । পরিশেষে বলা যায়, আরোহের বস্তুগত উপাদান হিসেবে নিরীক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। তবে অতি সতর্কতার সাথে নিরীক্ষণ কার্য সম্পন্ন করতে হয়। অন্যথায় নিরীক্ষণ ত্রুটিপূর্ণ হতে পারে ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মনোযোগের সাথে ধীরস্থিরভাবে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে তা…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর