দৃশ্যপট-১ এ আরোহের আকারগত ভিত্তির কোন নীতির পরিচয় পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-১ এ আরোহের আবার গত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির পরিচয় পাওয়া যায়। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি পরম নিয়ম তাই এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। তবে এ নিয়মটিকে নানাভাবে ব্যক্ত করা যায়। 'যেমন- প্রকৃতি নিয়মানুবর্তী অর্থ প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে ভবিষ্যতে অতীতের মতো হবে ইত্যাদি। এসব বক্তব্যের মধ্য দিয়ে একটি কথাই পরিষ্কার হয়ে ওঠে যে, প্রকৃতি একই রূপ পরিস্থিতিতে সবসময় একইভাবে আচরণ করে। যেমন- অতীতে যে অবস্থায় আগুন দহন করেছে সেসব অবস্থায় আগুন ভবিষ্যতেও দহন করবে। আবার যেসব অবস্থায় অতীতে ভূমিকম্প হয়েছে সেসব অবস্থায় ভবিষ্যতেও ভূমিকম্প হবে। সুতরাং, প্রকৃতিতে নিয়মের রাজত্ব, প্রকৃতিতে বিভিন্ন নিয়মে নিয়ন্ত্রিত বিভিন্ন বিভাগ থাকলেও এরা পরস্পর সম্বন্ধযুক্ত। উদ্দীপকে দৃশ্যপট-১ এ প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধ থাকায় আশা করা যায় গতবারের মতো এবারও ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুযায়ী প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধ থাকায় গতবারের মতো এবারও ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে, প্রকৃতি একই পরিস্থিতিতে সর্বদা একই আচরণ করে। অর্থাৎ দৃশ্যপট-১ এ উল্লিখিত বিষয়টি আরোহের আকারগত ভিত্তির প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতির পরিচয় পাওয়া যায়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ আরোহের আকারগত ভিত্তির কোন নীতির পরিচয় পাওয়া যায়? ব্যাখ্…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর