দৃশ্যকল্প-১ এ কারণের কোন মতবাদ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ কারণের বহুকারণবাদ মতবাদটি পরিলক্ষিত হয়েছে। কেননা বহুকারণবাদ একটি ঘটনাকে যেভাবে উপস্থাপন করে এখানে ঘটনাটি সেভাবে উপস্থাপন করা হয়েছে। কার্যকারপ্র: নিময় অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমানও কারণই কার্য সংঘটিত করে। নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি কারণ আছে। কিন্তু অনেক সময় একটি কার্যের একাধিক কারণ খুঁজে পাওয়া যায়। কারণ একটি কার্যের একাধিক কারণ আছে বলে ধরে নেওয়া হয় তখন তাকে বহুকারণবাদ বলে। বহুকারণবাদ অনুসারে একটি কার্যের যে সবসময় একই কারণ থাকবে এমন কোনো ব্যাখ্যা নেই। বিভিন্ন কারণ একই রূপ কার্যকে উৎপন্ন করে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লেখ করা হয়েছে ফুটস জুস তৈরির পিছনে অনেকগুলো কারণ কাজ করে। কারণগুলো হলো- আম, আনারস, পেঁপে, কমলা ইত্যাদির মাধ্যমে তৈরি হয় অর্থাৎ জুস নামক কার্যটি তৈরি হয়। এদের প্রত্যেকটি আলাদা কার্য উৎপন্ন করতে পারে। অর্থাৎ আলাদা আলাদা ভাবেও জুস তৈরি করতে পারে। বহুকারণবাদে কারণকে সবসময় একটি একক বিষয় হিসেবে গণ্য করা হয় কারণ যে কতকগুলো শর্তের সমষ্টি তা বিবেচনা করা হয় না। পরিশেষে বলা যায়, উদ্দীপকে দৃশ্যকল্প-১ এর মাধ্যমে বহুকারণবাদ পরিলক্ষিত হলেও সার্বিক আলোচনায় বহুকারণবাদ গ্রহণযোগ মতবাদ নয়। কারণ একটি কার্যের পেছনে একটি মাত্র কারণই গ্রহণযোগ্য। কেননা কারণ হলো একটি কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কিন্তু বহুকারণবাদ একই কার্য, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দ্বারা উৎপন্ন হয় যার ফলে কারণকে আর অপরিবর্তনীয় ঘটনা বলা যায় না। তাই বহুকারণবাদকে গ্রহণযোগ্য মতবাদ' বলা যায় না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কারণের কোন মতবাদ পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর