দৃষ্টান্ত-২ এর নির্দেশিত বিষয়টির সীমাবদ্ধতা নির্ণয় কর।
উত্তর: দৃষ্টান্ত-২ 'সফলতা' কার্যটি খেলাধূলা, চাকরি, ব্যবসা, অভিনয়ের মাধ্যমে স্বতন্ত্রভাবে আসতে পারে। এখানে 'বহুকারণবাদ' বিষয়টি উল্লিখিত হয়েছে। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা ঘটতে পারে। 'বহুকারণবাদ' বিষয়টির সীমাবদ্ধতা নিম্নরূপ: প্রথমত: কার্যের প্রকৃতি বিশেষভাবে উদঘাটন করা। এ কথার অর্থ ভিন্ন ভিন্ন কারণ থেকে সৃষ্ট একই কার্যের প্রকৃতি ভিন্ন হয়। যেমন ভিন্ন। ভিন্ন সময়ে যদি খেলাধুলা, চাকরি, ব্যবসা ও অভিনয় থেকে একই কার্য 'সফলতা' আসে তাহলে সফলতার প্রকৃতি ভিন্ন হবে। এ থেকে বোঝা যায়, একটি কার্যের একটিই কারণ। দ্বিতীয়ত: কারণের সার্বিকীকরণ করা। কারণের সার্বিকীকরণ হলো- সবগুলো কারণের মধ্যে একটি সাধারণ অবস্থা বর্তমান থাকা। যদি বলা হয় সফলতা আসে পরিশ্রমের মাধ্যম। তাহলে একটি কার্যের একটিই কারণ। তৃতীয়ত: কারণের সংজ্ঞার সাথে বিরোধপূর্ণ। কারণের সংজ্ঞা অনুসারে কারণ হলো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা ঘটে। এভাবে যদি একই কার্য ভিন্ন ভিন্ন কারণ দ্বারা ঘটে, তাহলে কারণকে আর অপরিবর্তনীয়। ঘটনা বলা যায় না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এর নির্দেশিত বিষয়টির সীমাবদ্ধতা নির্ণয় কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর