উদ্দীপকের 'খ' চিহ্নিত স্থানের আলোকে ব্যাখ্যা কর যে, "প্রতিটি ঘটনারই একটি কারণ আছে।"
উত্তর: উদ্দীপকের 'খ' চিহ্নিত স্থানে আরোহের আকারগত ভিত্তির একটি মৌলিক নিয়ম 'কার্যকারণ' নীতিকে নির্দেশ করে। কার্যকারণ সম্পর্ক অনুসারে প্রতিটি ঘটনারই একটি কারণ আছে। বিনা কারণে কোন কার্যই ঘটতে পারে না। নিছক শূন্য থেকে কোনো ঘটনাই ঘটতে পারে না। 'Ex nihilo nihil fit [গণিত] অর্থাৎ শূন্য থেকে শুধু শূন্যই আসে। যেখানে কোনো কার্য ঘটেছে, সেখানে কোনো কারণ অবশ্যই ঘটেছে। কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। কারণের মধ্যে এমন শক্তি আছে যা কার্যকে উৎপন্ন করতে বাধ্য করে। শুধু তাই নয় কারণ ও কার্য সমপরিমাণ। যে পরিমাণ কারণ উৎপন্ন হবে, ঠিক সেই পরিমান কার্য উৎপন্ন হবে। জগতের সব ঘটনাই কার্যকারণ নিয়মে ঘটে থাকে। যুক্তিবিদ মিল বলেন, "যে ঘটনার শুরু আছে, তার একটি কারণ থাকতে বাধ্য।" তাহলে বলা যায়, প্রতিটি ঘটনারই একটি কারণ আছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'খ' চিহ্নিত স্থানের আলোকে ব্যাখ্যা কর যে, "প্রতিটি ঘটনারই…
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর