দৃশ্যকল্প-২ এ বাবার বক্তব্যে কারণের নির্দেশিত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বাবার বক্তব্যের মাধ্যমে বহুকারণ বাদ নির্দেশিত হয়েছে। কেননা এখানে, একই কার্যের বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে।কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক শর্ত বিদ্যমান। আর প্রতিক্ষেত্রেই একই কারণ একই কার্য উৎপন্ন করে। অর্থাৎ প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। এই হিসেবে প্রতিটি কার্যের কেবল একটি কারণ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলে। আর এ- সংক্রান্ত মতবাদটি যুক্তিবিদ্যায় বলা হয় বহুকারণবাদ। তাই বহুকারণবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয়, বহু। অর্থাৎ কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। উদ্দীপকে নাহিদের বাবার বক্তব্যে মানুষের মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবা, সড়ক দুর্ঘটনা, অনাহার, বিষপান কিংবা দুরারোগ্য ব্যাধি ইত্যাদি বিভিন্ন কারণের কথা বলেছে। অর্থাৎ এখানে কোনো একটি কার্যের বিভিন্ন কারণ আছে বলে উল্লেখ করা হয়েছে। আর বহুকারণবাদ অনুযায়ী কোনো একটি কার্যের বিভিন্ন কারণ আছে বলে মনে করা হয়। বহুকারণবাদ কারণকে একটি বিশিষ্ট ঘটনা হিসেবে বিবেচনা করা হয়; কিন্তু কার্যকে বিশিষ্ট ঘটনা হিসেবে বিবেচনা করা হয় না। যদি কারণের মতো কার্যকে বিশিষ্ট ঘটনা হিসেবে বিবেচনা করা যায়, তাহলে বহুকারণবাদ গ্রহণযোগ্য হয়। না। বহুকারণবাদ কার্যকে সাধারণভাবে গ্রহণ করে বিভিন্ন কারণের ফল হিসেবে একই কার্যকে গ্রহণ করা হয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী 'প্রতিটি কার্যের নির্দিষ্ট কারণ আছে। এই হিসেবে কার্যকারণ মেনে নিলে বহুকারণবাদ গ্রহণ করা যায় না।পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ এর মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। আর পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায়, বহুকারণবাদ কোনো সন্তোষজনক মতবাদ নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ বাবার বক্তব্যে কারণের নির্দেশিত বিষয়টি তোমার পাঠ্যবইয়…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর