ছকের মতবাদটি কি গ্রহণযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ছকে বহুকারণবাদ মতবাদটি উল্লিখিত হয়েছে। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা সংঘটিত হতে পারে। উদ্দীপকে দেখানো হয়েছে, 'বিদ্যুতের উৎস' হিসেবে কয়লা, গ্যাস, সূর্যালোক, তাপ ও পানিকে কারণ হিসেবে দেখানো হয়েছে। আমার মতে, উদ্দীপকে উল্লিখিত বহুকারণবাদ মতবাদটি গ্রহণযোগ্য নয়। নিচে বিশ্লেষণ করা হলো- প্রথমত, কার্যের প্রকৃতি বিশেষভাবে উদ্ঘাটন করা। এ কথার অর্থ- ভিন্ন ভিন্ন কারণ থেকে সৃষ্ট একই কার্যের প্রকৃতি ভিন্ন হয়। যেমন ভিন্ন ভিন্ন সময়ে যদি কয়লা, গ্যাস, সূর্যালোক, তাপ ও পানি থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, তাহলে বিদ্যুতের প্রকৃতি ভিন্ন হবে। এ থেকে বোঝা যায় একটি কার্যের একটিই কারণ। দ্বিতীয়ত, কারণের সার্বিকীকরণ করা। কারণের সার্বিকীকরণ হলো সব কারণের মধ্যে একটি সাধারণ অবস্থা বর্তমান থাকা। উদ্দীপকে বিদ্যুতের উৎস হিসেবে যদি তাপকে কারণ হিসেবে বিবেচনা করে তাহলে বহুকারণবাদ মিথ্যা হয়ে যায়। কারণ বিদ্যুৎ উৎপাদন হয় তাপ থেকেই।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছকের মতবাদটি কি গ্রহণযোগ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর