শেয়ারFacebookWhatsApp

ঘটনা-১ এ নির্দেশিত বিষয়টির গুণগত বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।

উত্তর: ঘটনা-১ এ শব্দের কারণ হিসেবে বিদ্যুৎ চমকানোর কথা বলা হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ চমকানোই শব্দের কারণ। এখানে মূলত কারণ বিষয়টি প্রতিফলিত হয়েছে। কারণের গুণগত বৈশিষ্টসমূহ নিম্নরূপ: প্রথমত, কারণ হলো কার্য নামক একটি ঘটনার সাথে সম্বন্ধযুক্ত। কারণ ও কার্য দুটি সাপেক্ষ পদ। তাই কার্য ছাড়া কোনো কারণ এবং কারণ ছাড়া কোনো কার্য হতে পারে না। দ্বিতীয়ত, কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা। কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। সময়ের বিবেচনায় কারণ আগে আসে এবং কার্য পরে আসে। তৃতীয়ত, কারণ হলো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। অর্থ্যাৎ যে পূর্ববর্তী ঘটনাকে সবসময় কার্যের আগে দেখা যায় তাকেই অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলে আর সেটাই আসলে কার্যের কারণ। চতুর্থত, কারণ হলো শর্তহীন পূর্ববর্তী ঘটনা। যে পূর্ববর্তী ঘটনা বিনা শর্তে অনিবার্যভাবে কার্য উৎপন্ন করে সেটিই হচ্ছে কারণ। পঞ্চমত, কারণ হলো অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। অর্থাৎ অনেকগুলো পূর্ববর্তী ঘটনার মধ্যে যেটি কার্যের সবচেয়ে নিকটবর্তী সেটিই হচ্ছে কার্যের প্রকৃত কারণ। মূলত এগুলোই কারণের গুনগত বৈশিষ্ট্য।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

ঘটনা-১ এ নির্দেশিত বিষয়টির গুণগত বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঘটনা-১: আকাশে বিদ্যুৎ চমকানোর পরপরই শব্দ হয়। সুতরাং বিদ্যুৎ চমকানোই শব্দের কারণ। ঘটনা-২: পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।

Barisal · 2024

উত্তর

আরোহের ভিত্তি দুই প্রকার। যথা- (ক) আকারগত ভিত্তি ও (খ) বস্তুগত ভিত্তি।

উত্তর

প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুযায়ী প্রকৃতির সর্বত্রই নিয়মের রাজত্ব চলছে। কিন্তু প্রকৃতির মধ্যে বিভিন্ন রকমের বৈচিত্র্য রয়েছে। প্রকৃতির বিভিন্ন বিভাগ আছে। আর প্রতিটি বিভাগের জন্য নিজস্ব নিয়ম রয়েছে। প্রকৃতির বিভিন্ন বিভাগ একে অপর থেকে বিচ্ছিন্ন নয়; এরা পরস্পর সম্পর্কযুক্ত। সমগ্র প্রকৃতির একটি রূপ আছে। যেখানে বিভিন্ন নিয়ম একটি উচ্চতর নিয়মের অধীন। প্রকৃতি যেমন একটি, তেমনি প্রকৃতির নিয়মও একটি। এটাই প্রকৃতির ঐক্য।

উত্তর

ঘটনা-২ হলো 'পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।' এই নিয়মটি মূলত পৃথিবীর অস্তিত্বের সাথে জড়িত। এটি মূলত প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে। 'প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি' আরোহের একটি আকারগত ভিত্তি। আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করা হয়। অর্থাৎ এ অনুমানে আমরা কিছু থেকে সমগ্রে, জানা থেকে অজানায় গমন করি। কিন্তু প্রশ্ন হলো কীসের ভিত্তিতে আমরা বিশেষ জ্ঞান থেকে সার্বিক জানে উপনীত হই। এর একটি ভিত্তি হলো প্রকৃতির নিয়মানুবর্তিতার ওপর আমাদের বিশ্বাস। এ নিয়মের ওপর নির্ভর করার ফলেই মাত্র কয়েকটি দৃষ্টান্ত পরীক্ষা করে আমাদের পক্ষে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা সম্ভব হয়। আমরা বিশ্বাস করি যে, প্রকৃতি একইরূপ পরিস্থিতিতে সবসময় একইভাবে কাজ করে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির কারণেই আমরা কয়েকজন মানুষের মৃত্যু প্রত্যক্ষ করে সকল মানুষের মৃত্যু সম্বন্ধে অনুমান করি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মতো আরও কিছু ভিত্তির ওপরই আরোহ অনুমান প্রতিষ্ঠিত।

উত্তর

ঘটনা-১ এ শব্দের কারণ হিসেবে বিদ্যুৎ চমকানোর কথা বলা হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ চমকানোই শব্দের কারণ। এখানে মূলত কারণ বিষয়টি প্রতিফলিত হয়েছে। কারণের গুণগত বৈশিষ্টসমূহ নিম্নরূপ: প্রথমত, কারণ হলো কার্য নামক একটি ঘটনার সাথে সম্বন্ধযুক্ত। কারণ ও কার্য দুটি সাপেক্ষ পদ। তাই কার্য ছাড়া কোনো কারণ এবং কারণ ছাড়া কোনো কার্য হতে পারে না। দ্বিতীয়ত, কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা। কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক। সময়ের বিবেচনায় কারণ আগে আসে এবং কার্য পরে আসে। তৃতীয়ত, কারণ হলো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। অর্থ্যাৎ যে পূর্ববর্তী ঘটনাকে সবসময় কার্যের আগে দেখা যায় তাকেই অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলে আর সেটাই আসলে কার্যের কারণ। চতুর্থত, কারণ হলো শর্তহীন পূর্ববর্তী ঘটনা। যে পূর্ববর্তী ঘটনা বিনা শর্তে অনিবার্যভাবে কার্য উৎপন্ন করে সেটিই হচ্ছে কারণ। পঞ্চমত, কারণ হলো অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। অর্থাৎ অনেকগুলো পূর্ববর্তী ঘটনার মধ্যে যেটি কার্যের সবচেয়ে নিকটবর্তী সেটিই হচ্ছে কার্যের প্রকৃত কারণ। মূলত এগুলোই কারণের গুনগত বৈশিষ্ট্য।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।