দৃশ্যকল্প-১-এ নির্দেশিত বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ দ্বারা আরোহের আকারগত ভিত্তির অংশ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি নির্দেশিত হয়েছে। ব্যাখ্যা করা হলো-যে বিষয় বা যার ওপর নির্ভর করে আরোহ অনুমানের আকারগত দিক গড়ে ওঠে তাকে আরোহের আকারগত ভিত্তি বলে। আরোহের আকারগত ভিত্তির দুটি দিক আছে যার মধ্যে একটি হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের একটি মৌলিক নীতি। তাই এক কথায় এই নীতির সংজ্ঞা প্রদান করা যায় না। এ নিয়ম অনুযায়ী প্রকৃতির সর্বত্রই একই অবস্থা বিরাজমান। প্রকৃতি একই অবস্থার একই রূপ আচরণ করে। প্রকতিতে খামখেয়ালির কোনো স্থান নেই। অর্থাৎ, প্রকৃতি সর্বত্রই নিয়ম দ্বারা পরিগণিত।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ 'সীমাহীন বৈচিত্র্যে পরিপূর্ণ হলেও প্রকৃতির ঘটনাপ্রবাহ একটি অখণ্ড প্রাকৃতিক নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত' এমনটি উপস্থাপন করা হয়েছে। এখানে প্রকৃতির সর্বত্র একইরূপ আচরণের বিষয়টি উপস্থাপন করা হয়েছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১-এর দ্বারা আরোহের আকারগত ভিত্তির অংশ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ নির্দেশিত বিষয়টি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর