ঘটনা-২ এ নির্দেশিত বিষয়টির সাথে আরোহের সম্পর্ক নির্ণয় কর।
উত্তর: ঘটনা-২ হলো 'পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।' এই নিয়মটি মূলত পৃথিবীর অস্তিত্বের সাথে জড়িত। এটি মূলত প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে। 'প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি' আরোহের একটি আকারগত ভিত্তি। আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করা হয়। অর্থাৎ এ অনুমানে আমরা কিছু থেকে সমগ্রে, জানা থেকে অজানায় গমন করি। কিন্তু প্রশ্ন হলো কীসের ভিত্তিতে আমরা বিশেষ জ্ঞান থেকে সার্বিক জানে উপনীত হই। এর একটি ভিত্তি হলো প্রকৃতির নিয়মানুবর্তিতার ওপর আমাদের বিশ্বাস। এ নিয়মের ওপর নির্ভর করার ফলেই মাত্র কয়েকটি দৃষ্টান্ত পরীক্ষা করে আমাদের পক্ষে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা সম্ভব হয়। আমরা বিশ্বাস করি যে, প্রকৃতি একইরূপ পরিস্থিতিতে সবসময় একইভাবে কাজ করে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির কারণেই আমরা কয়েকজন মানুষের মৃত্যু প্রত্যক্ষ করে সকল মানুষের মৃত্যু সম্বন্ধে অনুমান করি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির মতো আরও কিছু ভিত্তির ওপরই আরোহ অনুমান প্রতিষ্ঠিত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ঘটনা-২ এ নির্দেশিত বিষয়টির সাথে আরোহের সম্পর্ক নির্ণয় কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর