দৃশ্যকল্প-১ কোন প্রকারের কার্যসংমিশ্রণকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ সমজাতীয় কার্যসংমিশ্রণকে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো-উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ পৃথক ৪টি ১০০ ওয়াটের আলো নামক কারণ একসাথে একইস্থানে সংঘটিত হওয়ার ফলে ৪০০ ওয়াটের আলো নামক মিশ্রকার্যটি সংঘটিত হয়েছে। এটি মূলত কার্যসংমিশ্রণের উদাহরণ। কার্যসংমিশ্রণ দুই প্রকার। যথা-১. সমজাতীয় কার্যসংমিশ্রণ ও ২. ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ। এদের মধ্যে সমজাতীয় কার্যসংমিশ্রণ হলো- যে কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি একাধিক সমজাতীয় কারণ দ্বারা উৎপন্ন হয় তাকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে। উদ্দীপকের দৃশ্যকল্প- ১ এর সাথে সমজাতীয় কার্যসংমিশ্রণের মিল রয়েছে। দৃশ্যকল্প-১ এর মিশ্রকার্যটি যে কারণগুলো দ্বারা সংঘটিত হয়েছে তারা সমজাতীয়। তাই বলা যায় যে, দৃশ্যকল্প-১ এ ৪০০ ওয়াটের এই মিশ্রকার্যটি সমজাতীয় কার্যসংমিশ্রণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন প্রকারের কার্যসংমিশ্রণকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর