"দৃশ্যকল্প-২ হচ্ছে আরোহের একটি অন্যতম আকারগত ভিত্তি"- উক্তিটির যথার্থতা বিচার কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ দ্বারা কার্যকারণ নিয়ম নির্দেশিত হয়েছে। আর কার্যকারণ নিয়ম আরোহের আকারগত ভিত্তির অন্যতম অংশ। নিচে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করা হলো-আরোহের আকারগত ভিত্তির দুটি দিক আছে যার মধ্যে একটি হলো কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। এই নীতি আরোহের একটি মৌলিক নীতি। তাই এক কথায় এই নীতির সংজ্ঞা দেওয়া যায় না। কার্যকারণ নিয়ম অনুযায়ী জগতের প্রতিটি ঘটনার কারণ আছে। বিনা কারণে কোনো কার্য ঘটে না। আর প্রতিক্ষেত্রে একই অবস্থায় একই কারণ থেকে একই কার্য উৎপন্ন হয়। আর কারণ থাকে কার্যের আগে এবং কার্য থাকে কারণের পরে। কোনো ঘটনার পূর্ববর্তী, অপরিবর্তনীয়, শর্ত নিরপেক্ষ ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনাই হলো ওই ঘটনার কারণ। প্রতিক্ষেত্রেই কারণ থেকে কার্য উৎপন্ন হয়। শূন্য থেকে কোনো কার্য উৎপন্ন হয় না। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বিশ্ব প্রকৃতিতে সংঘটিত প্রতিটি ঘটনার পশ্চাতে রয়েছে এর পূর্ববর্তী কোনো ঘটনা। কেননা 'নিছক শূন্য থেকে কোনোকিছুর সূত্রপাত হয় না' এমনটি উপস্থাপন করা হয়েছে। এখানে কার্যকারণ নিয়ম প্রকাশিত হয়েছে এবং এটি আরোহের আকারগত ভিত্তির অংশ তাই বলা যায়, দৃশ্যকল্প-২ হচ্ছে আরোহের একটি অন্যতম আকারগত ভিত্তি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
"দৃশ্যকল্প-২ হচ্ছে আরোহের একটি অন্যতম আকারগত ভিত্তি"- উক্তিটির যথার…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর