উদ্দীপকে নির্দেশিত মতবাদটি কি সমর্থনযোগ্য? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'বহুকারণবাদ' মতবাদটি উল্লিখিত হয়েছে। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা ঘটতে পারে। উদ্দীপকে 'বিনোদন' কার্যটি সিনেমা, নাটক, কৌতুক, সংগীত, নৃত্য ও আবৃত্তি প্রভৃতি কারণ থেকে স্বতন্ত্রভাবে ঘটতে পারে। আমার মতে উদ্দীপকে উল্লিখিত বহুকারণবাদ মতবাদটি গ্রহণযোগ্য নয়। প্রথমত: কার্যের প্রকৃতি বিশেষভাবে উদঘাটন করা। এ কথার অর্থ- ভিন্ন ভিন্ন কারণ থেকে সৃষ্ট একই কার্যের প্রকৃতি ভিন্ন হয়। যেমন ভিন্ন ভিন্ন সময়ে যদি সিনেমা, নাটক, কৌতুক, সংগীত, নৃত্য ও আবৃত্তি থেকে বিনোদন ঘটে তাহলে বিনোদনের প্রকৃতি ভিন্ন হবে। এ থেকে বোঝা যায়, একটি কার্যের একটিই কারণ। দ্বিতীয়ত: কারণের সার্বিকীকরণ করা। কারণের সার্বিকীকরণ হলো- সবগুলো কারণের মধ্যে একটি সাধারণ অবস্থা বর্তমান থাকা। বিনোদনের উৎস হিসেবে সাধারণ কারণ আবিষ্কার করলে বহুকারণবাদ মিথ্যা হয়ে যায়। তৃতীয়ত: কারণের সংজ্ঞার সাথে বিরোধপূর্ণ। কারণের সংজ্ঞা অনুসারে কারণ হলো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা ঘটে। এভাবে যদি একই কার্য ভিন্ন ভিন্ন কারণ দ্বারা ঘটে, তাহলে কারণকে আর অপরিবর্তনীয় ঘটনা বলা যায় না।'
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত মতবাদটি কি সমর্থনযোগ্য? বিশ্লেষণ কর।
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর