দৃশ্যকল্প-১ কার্য সংমিশ্রণের কোন প্রকারকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ কার্য সংমিশ্রণের সমজাতীয় কার্যসংমিশ্রণক নির্দেশ করেছে। কেননা এখানে ৫০০ ওয়াটের আলো মিশ্রিত কার্যটি ১০০ ওয়াটের ৫টি বৈদ্যুতিক বাল্বের পৃথকভাবে সৃষ্ট আলোর সমজাতীয়। যদি একাধিক কারণ একসাথে কাজ করে একটি মিশ্রিত কার্য উৎপন্ন করে, যা প্রতিটি কারণ থেকে পৃথকভাবে সৃষ্ট কার্যের সমজাতীয় হয় তাহলে এ কার্য সংমিশ্রণকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলে। দৃশ্যকল্প- ১ এ ১০০ ওয়াটের ৫টি বাল্ব তাদের নিজস্ব প্রক্রিয়ায় আলো উৎপন্ন করেছে। কিন্তু আলোগুলো স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখতে পারেনি। তারা একসাথে মিশে গিয়ে মিশ্রিত কার্য ৫০০ ওয়াটের আলো উৎপন্ন করেছে। সুতরাং এ মিশ্রিত কার্যটি পৃথকভাবে সৃষ্ট কার্যগুলোর সমষ্টি মাত্র। এখানে ৫০০ ওয়াটের আলো একটি কার্য সংমিশ্রণ। তবে এ. কার্য সংমিশ্রণটি সমজাতীয়। কেননা মিশ্রিত কার্য ৫০০ ওয়াটের আলো ৫টি বাল্ব থেকে পৃথকভাবে সৃষ্ট আলোর সমজাতীয়। অর্থাৎ মিশ্রিত কার্যটি স্বতন্ত্র কার্যগুলোর অনুরূপ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কার্য সংমিশ্রণের কোন প্রকারকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর