উদ্দীপকে কারণ সংক্রান্ত কোন মতবাদকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সিনেমা, নাটক, কৌতুক, সংগীত, নৃত্য ও আবৃত্তি কারণগুলো বিভিন্ন সময়ে একই কার্য 'বিনোদন' দিতে পারে বিধায় এখানে কারণ সংক্রান্ত 'বহুকারণবাদ' মতবাদটি প্রতিফলিত হয়েছে। 'যে মাতবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণ দ্বারা ঘটতে পারে তাকে বহুকারণবাদ বলে।' উদ্দীপকে 'বিনোদন' কার্যটি কখনো সিনেমা থেকে হতে পারে, কখনো নাটক থেকে হতে পারে, কখনো কৌতুক থেকে হতে পারে, কখনো সংগীত থেকে হতে পারে, কখনো নৃত্য থেকে হতে পারে, আবার কখনো আবৃত্তি থেকে হতে পারি। অর্থাৎ এই কারণগুলো বিভিন্ন সময়ে স্বতন্ত্রভাবে বিনোদন দিতে। পার। বিনোদন যে সবসময় সিনেমা দিবে এমন নয়, কখনো নাটকও দিতে পারে। কিন্তু কার্য একটিই 'বিনোদন'। একই কার্যের যে সবসময় একই কারণ থাকবে এমন নয়। বিভিন্ন সময়ে একই কার্য বিভিন্ন কারণ দ্বারা সংঘটিত হতে পারে। তাহলে বলা যায়, উদ্দীপকে বহুকারণবাদ মতবাদটি নির্দেশ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কারণ সংক্রান্ত কোন মতবাদকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর