উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কি গ্রহণযোগ্য? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে 'বহুকারণবাদ' বিষয়টি উল্লিখিত হয়েছে। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা ঘটতে পারে। উদ্দীপকে 'শব্দ' কার্যটি ঘণ্টাধ্বনি, হাততালি ও গাড়ির হর্ন প্রভৃতি . কারণ থেকে স্বতন্ত্রভাবে উৎপন্ন হতে পারে।আমার মতে উদ্দীপকে উল্লিখিত 'বহুকারণবাদ' বিষয়টি গ্রহণযোগ্য নয়। প্রথমত, কার্যের প্রকৃতি বিশেষভাবে উদ্ঘাটন করা। এ কথার অর্থ, ভিন্ন ভিন্ন কারণ থেকে সৃষ্ট একই কার্যের প্রকৃতি ভিন্ন হয়। যেমন ভিন্ন ভিন্ন সময়ে যদি ঘণ্টাধ্বনি, হাততালি ও গাড়ির হর্ন থেকে একই কার্য 'শব্দ' উৎপন্ন হয়, তাহলে শব্দের প্রকৃতি ভিন্ন হবে। এ থেকে বোঝা যায়, একটি কার্যের একটিই কারণ।দ্বিতীয়ত, কারণের সার্বিকীকরণ করা। কারণের সার্বিকীকরণ হলো সবগুলো কারণের মধ্যে একটি সাধারণ অবস্থা বর্তমান থাকা। যদি বলা হয়, শব্দের উৎস হলো দুটি জিনিসের সংঘর্ষ। তাহলে একটি কার্যের একটিই কারণ।তৃতীয়ত, কারণের সংজ্ঞার সাথে বিরোধপূর্ণ। কারণের সংজ্ঞা অনুসারে কারণ হলো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। বহুকারণবাদ অনুসারে একই কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ দ্বারা ঘটে। এভাবে যদি একই কার্য ভিন্ন ভিন্ন কারণ দ্বারা ঘটে, তাহলে কারণকে আর অপরিবর্তনীয় ঘটনা বলা যায় না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কি গ্রহণযোগ্য? তোমার মতামত দাও।
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর