ঘটনা-১ এবং ঘটনা-২ আরোহানুমানের সিদ্ধান্ত গ্রহণে কীভাবে সহায়তা করে? এ সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: ঘটনা-১ আরোহের আকারগত ভিত্তির একটি মৌলিক নিয়ম প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে নির্দেশ করে।বিষয়টি বিশ্লেষণ করা হলো-প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি সার্বিক ও মৌলিক নিয়ম। এ নিয়মের অর্থ হলো প্রকৃতি নির্দিষ্ট নিয়মের দ্বারা পরিচালিত। প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে। ভবিষ্যৎ অতীতের অনুরূপ হবে। প্রকৃতি একই পরিস্থিতিতে একই রকম আচরণ করে। যদি একই অবস্থার পুনরাবৃত্তি ঘটে তাহলে একই রকম ঘটনা ঘটবে। বিশ্বজগতের মধ্যে ! যা কিছু আছে এবং যা কিছু ঘটে সবই এ নিয়মের অধীন। জগতের সবকিছুই ধারাবাহিকভাবে এবং সুশৃঙ্খলভাবে ঘটে যাচ্ছে। তেমনি উদ্দীপকে রানার দাদা, নানা, চাচা আরও অনেকের মৃত্যুর বিষয়টির স্মরণ করার সাথে সাথে রানার খালু নিজের মৃত্যু বিষয়টিও ঘটবে এমন বলেছেন যা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকেই স্মরণ করিয়ে দেয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ঘটনা-১ এবং ঘটনা-২ আরোহানুমানের সিদ্ধান্ত গ্রহণে কীভাবে সহায়তা করে? …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর