প্রথম বন্ধুর বক্তব্যে আরোহের কোন ধরনের ভিত্তি উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।'
উত্তর: উদ্দীপকে প্রথম বন্ধুর অতীতের পনুরাবৃত্তি, ভবিষ্যতেও হবে এরূপ বক্তব্যের মাধ্যমে আরোহের আকারগত ভিত্তির একটি মৌলিক নিয়ম প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উল্লেখ করা হয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি সার্বিক ও মৌলিক নিয়ম। এই নিয়মের অর্থ হলো প্রকৃতি নির্দিষ্ট নিয়মের দ্বারা পরিচালিত। প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে। ভবিষ্যৎ অতীতের অনুরূপ হবে। প্রকৃতি একই পরিস্থিতিতে একই রকম আচরণ করে। যদি একই অবস্থার পুনরাবৃত্তি ঘটে তাহলে একই রকম ঘটনা ঘটবে। বিশ্বজগতের মধ্যে যা কিছু আছে এবং যা কিছু ঘটে সবই এই নিয়মের অধীন। জগতের সবকিছুই ধারাবাহিকভাবে এবং সুশৃঙ্খলভাবে ঘটে যাচ্ছে। তেমনি উদ্দীপকে প্রথম বন্ধু প্রকৃতির পরিবর্তনশীলতা, তুরস্কের ভূমিকম্পকে অতীতের পুনরাবৃত্তি এবং ভবিষ্যতেও হবে বলেছেন যা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকেই স্মরণ করিয়ে দেয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
প্রথম বন্ধুর বক্তব্যে আরোহের কোন ধরনের ভিত্তি উল্লেখ করা হয়েছে? ব্য…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর