উদ্দীপকে জাহিদ ও জালালের বক্তব্যের মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জাহিদ ও জালালের বক্তব্যের মধ্যে অনুপপত্তির পার্থক্য বিদ্যমান। কেননা জাহিদের বক্তব্য সঠিক কিন্তু জালালের বক্তব্য অনুপপত্তিযুক্ত।নিচে এদের বক্তব্যের পার্থক্য ব্যাখ্যা করা হলো-কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। তাই প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। প্রতিটি কার্যের কারণ অপরিহার্যভাবে তার কার্যটিকে উৎপন্ন করে। উদ্দীপকের জাহিদ তার বক্তব্যে বিষপানকে একটি লোকের মৃত্যুর কারণ হিসেবে অভিহিত করেছে। বিষপান ও মৃত্যুর মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে। তাই উদ্দীপকের জাহিদের বক্তব্যে কার্যকারণের দিক থেকে কোনো অনুপপত্তি ঘটেনি।অপরদিকে, উদ্দীপকের জালাল যে বক্তব্য প্রদান করেছে সেখানে অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে কার্যকারণ নিয়মের অপপ্রয়োগ ঘটেছে। কার্যকারণ-নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। যখন কারণটি ঘটে তখন কার্যটি ঘটে; আবার যখন কারণটি ঘটে না তখন কার্যটি ঘটে না। অর্থাৎ, কারণ ছাড়া কার্য হয় না। কিন্তু অনেক সময় কার্যকারণ সম্পর্কবিহীন দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যখন কার্যকারণ সম্পর্কবিহীন দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন তাকে কাকতালীয় অনুপপত্তি বলে। উদ্দীপকের জালাল ধূমকেতুর উদয়কে রাজার মৃত্যুর কারণ হিসেবে অভিহিত করেছে। প্রকৃতপক্ষে ধূমকেতুর উদয় ও রাজার মৃত্যুর মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। তাই বলা যায় যে, এখানে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জাহিদ ও জালালের বক্তব্যের মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমা…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর