উদ্দীপকে সামাদ-এর বক্তব্যের প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সামাদের বক্তব্যে একটি সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটেছে। নিচে এর প্রকৃতি ব্যাখ্যা করা হলো-কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। তাই প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। আর কারণ থাকে কার্যের আগে এবং কার্য থাকে কারণের পরে। কারণ হলো কার্যের পূর্ববর্তী, অপরিবর্তনীয়,শর্তনিরপেক্ষ এবং অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। কোনো ঘটনার কারণ তার কার্যের সাথে এমনভাবে যুক্ত থাকে যে, কারণটি ঘটলে কার্যটি ঘটে এবং কারণটি না ঘটলে কার্যটি ঘটে না। তাই কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। কিন্তু অনেক সময় দেখা যায় যে, দুটি সহকার্যের একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করা হয়। যখন দুটি সহকার্যের একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করা হয় তখন সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটে।তেমনি উদ্দীপকের সামাদ তার বক্তব্যে দিন ও রাত দুটি সহকার্যের একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করেছে। তাই বলা যায় যে, উদ্দীপকের সামাদের বক্তব্যে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সামাদ-এর বক্তব্যের প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর