দৃশ্যকল্প-২-এ নির্দেশিত যুক্তিটির বৈধতা পরীক্ষা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এর যুক্তিটি বৈধ নয়। কেননা এখানে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। জগতের প্রতটি কার্যের নির্দিষ্ট কারণ রয়েছে। প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। তাই প্রতটি কার্যের মাত্র একটি কারণ রয়েছে। আর কারণ থাকে কার্যের পূর্বে এবং কার্য থাকে কারণের পরে। এভাবে কারণ ও কার্য আবশ্যিক সম্পর্কে সম্পর্কযুক্ত। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কার্যকারণ সম্পর্কবিহীন পরপর দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যখন কার্যকারণ সম্পর্কবিহীন পরপর দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন কার্যকারণ সংক্রান্ত সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ হয়। কার্যকারণ সংক্রান্ত সিদ্ধান্তের এই ত্রুটিকে কাকতালীয় অনুপপত্তি বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-২'-এ অনুভা ট্রেন মিস করার কারণ হিসেবে কালো বিড়াল দেখাকে চিহ্নিত করেছে। কিন্তু কালো বিড়াল দেখা ও ট্রেন মিস করার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। অর্থাৎ, এখানে কার্যকারণ সম্পর্কবিহীন দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ বলে অভিহিত করা হয়েছে। তাই এখানে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। এই কারণে 'দৃশ্যকল্প-২' এ নির্দেশিত যুক্তিটি বৈধ নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এ নির্দেশিত যুক্তিটির বৈধতা পরীক্ষা কর।
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর