উদ্দীপক 'ক' দ্বারা যে বিষয়ের প্রকাশ পেয়েছে তার গুণগত বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' পূর্ববর্তী ঘটনা (এডিস মশার কামড়) দ্বারা কারণ বিষয়টির প্রকাশ পেয়েছে। নিচে তার গুণগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-১. কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা। কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো ঘটনার পূর্বাপর সম্পর্ক।২. কারণ হলো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। অর্থাৎ যে পূর্ববর্তী ঘটনা অপরিবর্তনীয় সেটিই আসলে কার্যের কারণ।৩. কারণ হলো শর্তহীন পূর্ববর্তী ঘটনা। যে পূর্ববর্তী ঘটনা বিনা শর্তে অনিবার্যভাবে কার্য উৎপন্ন করে সেটিই হচ্ছে কারণ।৪. কারণ হলো অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। অর্থাৎ অনেকগুলো পূর্ববর্তী ঘটনার মধ্যে যেটি কার্যের সবচেয়ে নিকটবর্তী সেটিই হচ্ছে কার্যের প্রকৃত কারণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক 'ক' দ্বারা যে বিষয়ের প্রকাশ পেয়েছে তার গুণগত বৈশিষ্ট্য ব্যা…
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর