উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কি গ্রহণযোগ্য? উত্তরের সপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে। আর বিভিন্ন দিক থেকে বিচার করলে দেখা যায় বহুকারণবাদ কোনো গ্রহণযোগ্য মতবাদ নয়।নিচে আমার যুক্তি দেওয়া হলো-কার্যকারণ আরোহের আকারগত ভিত্তির অংশ। কার্যকারণ নিয়ম অনুযায়ী জগতের প্রতিটি কার্যের কারণ আছে। আর প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। এই হিসেবে প্রতিটি কার্যের মাত্র একটি কারণ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। যখন একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর বহুকারণ সংক্রান্ত মতবাদটিকে বহুকারণবাদ বলা হয়। উদ্দীপকে 'দারিদ্র্য বিমোচন' নামক কার্যের অনেকগুলো কারণ আছে বলে উল্লেখ করা হয়েছে। তাই উদ্দীপকের মাধ্যমে 'বহুকারণবাদ' নির্দেশিত হয়েছে। কিন্দু বিভিন্ন দিক থেকে বিচার করলে বহুকারণবাদকে গ্রহণ করা যায় না। কারণের সার্বিকীকরণ করলে বহুকারণবাদকে গ্রহণ করা -যায় না। কারণের মতো কার্যকে একটি বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করলে বহুকারণবাদ ভুল প্রমাণিত হয়। এছাড়া কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের মাত্র একটি কারণ আছে। কার্যকারণ নিয়মকে মেনে নিয়ে বহুকারণবাদকে গ্রহণ করা যায় না। তাই বলা যায়, বহুকারণবাদ কোনো গ্রহণযোগ্য মতবাদ নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কি গ্রহণযোগ্য? উত্তরের সপক্ষে তোমার মতামত …
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর